Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল ইরান
আন্তর্জাতিক

এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল ইরান

DeskNewsBy DeskNewsJanuary 15, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।

২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর হওয়ার কথা ছিল।

নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও একথা জানিয়েছে। বুধবার সন্ধ্যায় হেনগাও জানায়, এরফানের আত্মীয়দের মাধ্যমে পাওয়া তথ্যমতে, আপাতত তার মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখা হয়েছে।

তাছাড়া, বৃহস্পতিবার ইরানের বিচার বিভাগ এরফান সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার কথাও অস্বীকার করেছে। বিচার বিভাগ বলছে, সোলতানির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো নিরাপত্তাসংক্রান্ত এবং এর সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড, মৃত্যুদণ্ড নয়।

এরফান সুলতানি রাজধানী তেহরানের কাছে কারাজ শহরের ফারদিস এলাকার বাসিন্দা। সেখানে তিনি একটি পোশাকের দোকানের মালিক। গত ৮ জানুয়ারি নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।

পরিবারের দাবি, গ্রেপ্তারের মাত্র দুই দিনের মধ্যে কোনও আইনজীবী ছাড়াই তার বিচার সম্পন্ন করা হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সুলতানির বোন একজন লাইসেন্সধারী আইনজীবী হওয়ার পরও তাকে ভাইয়ের মামলা লড়তে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, চলমান বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ১৮ হাজারেরও বেশি মানুষের মধ্যে এরফান সুলতানিই ছিলেন প্রথম ব্যক্তি যাকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর আসে।

তার জীবন বাঁচাতে সরব হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা। সোলতানির এক আত্মীয় বিবিসি ফারসি-কে বলেন, “এরফান কেবল তার মতপ্রকাশের জন্য মৃত্যুদণ্ড পেয়েছেন। এটি পুরো আন্দোলন দমন করার একটি কৌশল মাত্র।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয় তবে যুক্তরাষ্ট্র ‘খুব শক্ত পদক্ষেপ’ নেবে।

তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, “যতক্ষণ না এই কাণ্ডজ্ঞানহীন হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে, ততক্ষণ ইরানের সঙ্গে সব বৈঠক বাতিল।

ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, বিদেশি সংবাদমাধ্যমগুলো সোলতানির খবর নিয়ে ‘জালিয়াতি’ করছে। তাদের দাবি, সুলতানিকে কেবল প্রচারমূলক কার্যক্রম ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক রাখা হয়েছে, যার সর্বোচ্চ সাজা কেবল জেল।

ইরানে ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ বর্তমানে দেশটির ৩১টি প্রদেশেই ছড়িয়ে পড়েছে। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে এ পর্যন্ত প্রায় ২,৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleবাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ ২১ জানুয়ারি থেকে
Next Article স্ত্রী-কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ বিএনপি চেয়ারম্যানের
DeskNews

আরও খবর

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026

ভোট পর্যবেক্ষণে আসছেন ৫৪০ বিদেশি, পাকিস্তানের সাংবাদিক ৪৮

February 9, 2026

নির্বাচনে হুমকির আশঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডিএমপি কমিশনার

February 9, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

রয়টার্সের প্রতিবেদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দেশটিতে চীনের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব…

ভোট পর্যবেক্ষণে আসছেন ৫৪০ বিদেশি, পাকিস্তানের সাংবাদিক ৪৮

নির্বাচনে হুমকির আশঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডিএমপি কমিশনার

৫ লাখ প্রবাসীর ভোট, দেশে এসেছে সোয়া ৪ লাখ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.