Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, May 13
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » বাংলাদেশ-ভারতসহ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসায় অস্ট্রেলিয়ার কড়াকড়ি
অস্ট্রেলিয়া

বাংলাদেশ-ভারতসহ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসায় অস্ট্রেলিয়ার কড়াকড়ি

DeskNewsBy DeskNewsJanuary 12, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার।

একের পর এক ‘জালিয়াতির ঘটনার’ প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

রোববার ‘নিউজ ডটকম ডটএইউয়ের’ এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের শিক্ষার্থীরাও ভিসা পাওয়ার ক্ষেত্রে এই কড়াকড়ির মুখে পড়বেন।

সংবাদমাধ্যমটি বলছে, গেল বছর অস্ট্রেলিয়ায় যত বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তার এক তৃতীয়াংশই এই চার দেশের।

দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাবেক উপসচিব আবুল রিজভি বলেন, এখন থেকে এসব দেশের শিক্ষার্থীদের ভিসা যাচাইয়ের প্রক্রিয়া ‘লেভেল-টু’ থেকে ‘লেভেল-থ্রি’ তে উন্নীত করা হয়েছে।

স্বরাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বরাত দিয়ে ‘নিউজ ডটকম ডটএইউ’ বলেছে, “২০২৬ সালের ৮ জানুয়ারি এই পরিবর্তন আনা হয়েছে।

“এই পরিবর্তনের ফলে জালিয়াতির সমস্যাগুলো আরো ভালোভাবে যাচাই করা সম্ভব হবে। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের মানসম্মত সুবিধা দেওয়া অব্যাহত রাখা যাবে।”

ওই মুখপাত্র বলেন, “অস্ট্রেলিয়া সরকার চায়, এখানে অবস্থানকালে সব শিক্ষার্থীর মধ্যে যেন এ দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে ইতিবাচক মনোভাব বজায় থাকে।

“আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের ভিসা কর্মসূচিতে সঠিক কাঠামো থাকা জরুরি, যেন বিদেশি শিক্ষার্থীরা সেরা মানের শিক্ষা পেতে নিশ্চিন্তে অর্থ খরচ করতে পারেন।”

গত মাসে ভারত সফর করেন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল। সেখান থেকে ফিরে স্বরাষ্ট্র দপ্তরের মাঠপর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের এ সিদ্ধান্ত আসে।

অস্ট্রেলিয়ার ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেইমওয়ার্ক’ (এসএসভিএফ) অনুযায়ী, বিভিন্ন দেশ ও শিক্ষা প্রতিষ্ঠানকে নানা সূচকের ভিত্তিতে একটি ‘এভিডেন্স লেভেল’ দেওয়া হয়।

এসব সূচকের মধ্যে জালিয়াতি বা অন্যান্য কারণে ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার, ভিসা বাতিলের হার, শিক্ষার্থী ভিসা নিয়ে থেকে যাওয়ার হার এবং পরবর্তী সময়ে শরণার্থী হিসেবে আবেদন করার হার রয়েছে।

এ ক্ষেত্রে ‘ইএল থ্রি’ রেটিংয়ের অর্থ হলো—ভিসা আবেদনকারী ও শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক সক্ষমতা ও শিক্ষাগত ইতিহাসের বিস্তারিত প্রমাণপত্র জমা দিতে হয়।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleদ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে?
Next Article তবে কি পাল্টাপাল্টি হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান?
DeskNews

আরও খবর

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

May 2, 2026

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

May 2, 2026

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

April 27, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক May 2, 2026

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হলেও গাজা ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার…

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.