Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যুক্তরাষ্ট্রে সরকারি সুবিধা নেয় বাংলাদেশিদের ৫৪ দশমিক ৮ শতাংশ পরিবার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে সরকারি সুবিধা নেয় বাংলাদেশিদের ৫৪ দশমিক ৮ শতাংশ পরিবার

DeskNewsBy DeskNewsJanuary 6, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকেরা বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) নিচ্ছেন, তার একটি তালিকা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ এই তালিকা তুলে দিয়েছেন তিনি। ১২০টি দেশ ও অঞ্চলের ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯তম স্থানে।

‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনাম দিয়ে ওই তালিকা প্রকাশ করেছেন ট্রাম্প। তাতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশই সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে।

তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চারটি দেশের নাম রয়েছে। এর মধ্যে ভুটানের অভিবাসী পরিবারগুলোর ৮১ দশমিক ৪ শতাংশই যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তা নিয়ে থাকে। সহায়তা নেওয়ার ক্ষেত্রে সব দেশের অভিবাসীদের মধ্যে তারাই শীর্ষে। অন্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান ষষ্ঠ অবস্থানে—৬৮ দশমিক ১ শতাংশ পরিবার, পাকিস্তান ৬০তম অবস্থানে—৪০ দশমিক ২ শতাংশ পরিবার এবং নেপাল ৯০তম অবস্থানে—৩৪ দশমিক ৮ শতাংশ পরিবার সহায়তা নিয়ে থাকে। এই তালিকায় ভারত ও শ্রীলঙ্কার নাম নেই। অর্থাৎ ওই দুই দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া পরিবারগুলো তেমন সহায়তা নেয় না।

যুক্তরাষ্ট্রের অলাভজনক জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, গত দুই দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা অভাবনীয় হারে বেড়েছে। ২০০০ সালে যেখানে বাংলাদেশির সংখ্যা ছিল মাত্র ৪০ হাজার, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজারে। অর্থাৎ দুই দশকে জনসংখ্যা বেড়েছে ৫৬৯ শতাংশ।

তবে জনসংখ্যা বাড়লেও আয়ের দিক থেকে অন্যান্য এশীয় জনগোষ্ঠীর তুলনায় বাংলাদেশিরা পিছিয়ে আছেন। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একটি বাংলাদেশি পরিবারের গড় বার্ষিক আয় ৭৮ হাজার ৪০০ ডলার। যেখানে সামগ্রিকভাবে এশীয় পরিবারগুলোর গড় বার্ষিক আয় ১ লাখ ৫ হাজার ৬০০ ডলার। ব্যক্তিগত আয়ের ক্ষেত্রেও বাংলাদেশিদের গড় (৩৫ হাজার ৪০০ ডলার) সামগ্রিক এশীয় গড়ের (৫২ হাজার ৪০০ ডলার) চেয়ে অনেক কম।

দারিদ্র্যের হারের ক্ষেত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত এশীয়দের মধ্যে সামগ্রিক দারিদ্র্যের হার ১০ শতাংশ হলেও বাংলাদেশিদের ক্ষেত্রে এই হার ১৪ শতাংশ। পিউ রিসার্চের মতে, এই উচ্চ দারিদ্র্যের হারই সম্ভবত সরকারি সুবিধার ওপর বাংলাদেশিদের নির্ভরতা বাড়িয়েছে।

তালিকায় শীর্ষ ও সর্বনিম্ন সুবিধা নেওয়া দেশসমূহ

ট্রাম্পের শেয়ার করা তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, যেসব দেশ থেকে যাওয়া অভিবাসীদের পরিবারগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে সরকারি সুবিধা নেয় সেগুলো হলো ভুটান (৮১ দশমিক ৪ শতাংশ), ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ), সোমালিয়া (৭১ দশমিক ৯ শতাংশ), মার্শাল আইল্যান্ডস (৭১ দশমিক ৪ শতাংশ), ডমিনিকান প্রজাতন্ত্র (৬৮ দশমিক ১ শতাংশ), আফগানিস্তান (৬৮ দশমিক ১ শতাংশ), কঙ্গো (৬৬ শতাংশ), গিনি (৬৫ দশমিক ৮ শতাংশ), সামোয়া (৬৩ দশমিক ৪ শতাংশ) ও কেপ ভার্দে (৬৩ দশমিক ১ শতাংশ)।

আর অভিবাসী পরিবারের মধ্যে সবচেয়ে কম হারে সরকারি সুবিধা নেওয়া দেশ ও অঞ্চলগুলো হলো বারমুডা (২৫ দশমিক ৫ শতাংশ), সৌদি আরব (২৫ দশমিক ৭ শতাংশ), ইসরায়েল/ফিলিস্তিন (২৫ দশমিক ৯ শতাংশ), আর্জেন্টিনা (২৬ দশমিক ২ শতাংশ), দক্ষিণ আমেরিকা (২৬ দশমিক ৭ শতাংশ), কোরিয়া (২৭ দশমিক ২ শতাংশ), জাম্বিয়া (২৮ শতাংশ), পর্তুগাল (২৮ দশমিক ২ শতাংশ), কেনিয়া (২৮ দশমিক ৫ শতাংশ) ও লিথুয়ানিয়া (২৯ দশমিক ২ শতাংশ)।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Article‘সাবেক কাউন্সিলরের পরিকল্পনায়’ হাদিকে হত্যা, অভিযোগপত্রে আসামি ১৭
Next Article এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
DeskNews

আরও খবর

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

March 27, 2026

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

March 27, 2026

দৌলতদিয়ায় বাস ডু‌বি: মৃতের সংখ্যা বেড়ে ২৬

March 26, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক অর্থনীতি March 27, 2026

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে সম্ভাব্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক…

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

দৌলতদিয়ায় বাস ডু‌বি: মৃতের সংখ্যা বেড়ে ২৬

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি কর্মকর্তা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.