Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বাংলাদেশের ৬ জাহাজ শিগগির হরমুজ পার হবে, আশা ইরানি রাষ্ট্রদূতের

হামের টিকা শুরু রোববার থেকে: স্বাস্থ্যমন্ত্রী

হরমুজে আটকে ২০ হাজার নাবিক, খাদ্য সংকট ও প্রাণনাশের আশঙ্কায় আর্তি

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, April 2
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » রাষ্ট্রীয় মর্যাদায় আজ খালেদা জিয়ার দাফন, কবর স্বামী জিয়া’র পাশেই
জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় আজ খালেদা জিয়ার দাফন, কবর স্বামী জিয়া’র পাশেই

DeskNewsBy DeskNewsDecember 30, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে আজ বেগম জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

জানাজা ও দাফনের সময়সূচি জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার জানাজা হবে। এরই মধ্যে গুলশানের বাসা থেকে অনন্তলোকে চলে যাওয়া বেগম জিয়াকে নিয়ে রওনা হয়েছে তার গাড়ীবহর। লক্ষ্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা।

সরকারিভাবে বলা হয়েছে, তার জানাযার পর আনুমানিক বেলা সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। ইতিমধ্যেই প্রস্তুত করা সম্পন্ন হয়েছে কবরও।

প্রধান উপদেষ্টার দপ্তরের এই বার্তায় আরো বলা হয়েছে, জানাজায় অংশ নিতে গেলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না।

দাফনের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে হবে বলে সেখানে সাধারণ জনগণের প্রবেশাধিকার থাকবে না।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় তার মৃত্যুর খবর ঘোষণা করেন চিকিৎসকরা।

তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleখালেদা জিয়ার মৃত্যুর খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে
Next Article খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন পাকিস্তান-ভারতের প্রতিনিধিরা
DeskNews

আরও খবর

বাংলাদেশের ৬ জাহাজ শিগগির হরমুজ পার হবে, আশা ইরানি রাষ্ট্রদূতের

April 1, 2026

হামের টিকা শুরু রোববার থেকে: স্বাস্থ্যমন্ত্রী

April 1, 2026

হরমুজে আটকে ২০ হাজার নাবিক, খাদ্য সংকট ও প্রাণনাশের আশঙ্কায় আর্তি

April 1, 2026
Demo
আরও দেখুন
বাংলাদেশ April 1, 2026

বাংলাদেশের ৬ জাহাজ শিগগির হরমুজ পার হবে, আশা ইরানি রাষ্ট্রদূতের

যুদ্ধের মধ্য পারস্য উপসাগরে থাকা ছয় বাংলাদেশি জাহাজ দ্রুত সময়ে হরমুজ প্রণালী পার হবে বলে…

হামের টিকা শুরু রোববার থেকে: স্বাস্থ্যমন্ত্রী

হরমুজে আটকে ২০ হাজার নাবিক, খাদ্য সংকট ও প্রাণনাশের আশঙ্কায় আর্তি

স্কুল–কলেজে একদিন অনলাইন, পরদিন সশরীর ক্লাসের পরিকল্পনা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.