Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ আন্তর্জাতিক গণমাধ্যমে
জাতীয়

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ আন্তর্জাতিক গণমাধ্যমে

DeskNewsBy DeskNewsDecember 25, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

দেড় যুগের দীর্ঘ নির্বাসন শেষে অবশেষে দেশে পৌঁছেছেন বিএনপি নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

এরপর ৩০০ ফুটের জুলাই-৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় লাখ লাখ কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন।

দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে সেটি বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন তারেক রহমান।

তার দেশে ফেরা নিয়ে বৃহস্পতিবার বেশ গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, এএফপি, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। অধিকাংশ গণমাধ্যমে তাকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গণমাধ্যমে তার দেশে ফেরার খবর নিচে তুলে ধরা হলো।

রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম—‘নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’।

খবরে বলা হয়েছে, প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে, এমন প্রত্যাশা দলটির। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে।

বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থল পর্যন্ত পথে লাখ লাখ সমর্থককে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দলীয় পতাকা নাড়াতে দেখা যায়। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে নিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। কঠোর নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দিয়ে আসছেন।

তারেক রহমান বিমানবন্দর থেকে বের হয়ে জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে পা রাখেন এবং একমুঠো মাটি হাতে তুলে নেন। এরপর সংবর্ধনাস্থলে যাওয়ার সময় তাকে বহনকারী বাসে চালকের আসনের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি হাসিমুখে হাত নেড়ে মানুষের অভিবাদনের জবাব দেন। ভিড়ের মধ্যেও নেতাকে একনজর দেখার জন্য উম্মুখ হয়ে ওঠেন সমর্থকেরা।

এএফপি

বার্তা সংস্থা এএফপির শিরোনাম—‘সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন’। খবরে বলা হয়েছে, ১৭ বছর নির্বাসনে থাকার পর বিপুলসংখ্যক উচ্ছ্বসিত সমর্থকের সংবর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরেছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা তারেক রহমান।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির উত্তরাধিকারী হিসেবে বিবেচিত তারেক রহমান ঢাকার বিমানবন্দরে অবতরণের পর দলের নেতাদের সঙ্গে হাত মেলান। এ সময় তার স্ত্রী ও মেয়ে সঙ্গে ছিলেন।

তারেক রহমানকে স্বাগত জানাতে বৃহস্পতিবার ভোর থেকেই বিএনপির সমর্থকেরা রাজধানী ঢাকায় জড়ো হতে শুরু করেন। তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুনে সড়কগুলো ভরে ওঠে। এ সময় লাউডস্পিকারে দেশাত্ববোধক গান বাজানো হয়।

বিবিসি

যুক্তরাজ্যের প্রভাশালী সংবাদমাধ্যম বিবিসির শিরোনাম—‘১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী’। খবরে বলা হয়েছে, ১৭ বছর নির্বাসনে থাকার পর জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা তারেক রহমান।

তারেক রহমানের নেতৃত্বে আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ক্ষমতায় ফিরতে চায় বিএনপি। ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করা তারেক রহমান দেশের নতুন নেতা হতে পারেন বলে মনে করা হচ্ছে।

আল-জাজিরা

আল-জাজিরার শিরোনাম—‘বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন’। খবরে বলা হয়েছে, দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় থাকা পরিবারের উত্তরাধিকারী এবং দেশের প্রভাবশালী বিরোধী দলের নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন।

৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। ২০০৮ সালে দেশ ছাড়ার পর থেকে তিনি লন্ডনে ছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যে তার ওপর নিপীড়ন চালানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানকে শীর্ষ প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতির পর তিনি দেশে ফেরায় বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দ্য নিউইয়র্ক টাইমসের শিরোনাম—‘১৭ বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন’। খবরে বলা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শীর্ষ প্রতিদ্বন্দীদের একজন তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। তিনি প্রায় দুই দশক ধরে নির্বাসনে ছিলেন। দেশে তাকে একাধিক মামলা মোকাবিলা করতে হয়েছিল। পুরোদমে নির্বাচনী মৌসুম শুরুর প্রাক্কালে তিনি দেশে ফিরলেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন হয়ে গেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় তারেক রহমানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা করেছিলেন। বিএনপির নেতা-কর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছেন। এখন তিনিই ভারতে নির্বাসনে আছেন। গত বছর তাকে ক্ষমতাচ্যুত করার পর তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

দ্য হিন্দু

ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুর শিরোনাম—‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় অবতরণ’। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ঢাকায় ফিরেছেন।

প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর পর এমন এক সময় তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন, যখন নতুন ধরনের অশান্তি ও রাজনৈতিক অস্থিরতা দেশকে গ্রাস করেছে। জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশে সহিংস প্রতিবাদের ঘটনা ঘটেছে।

এতে আরও বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও তাঁর সঙ্গে ছিলেন।

ডন

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের শিরোনাম—‘১৭ বছর নির্বাসনের পর নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। দলটির আশা, তার এই প্রত্যাবর্তন সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভি

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির শিরোনাম—‘খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন’। খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান প্রায় ১৭ বছরের নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন। ঢাকার বিমানবন্দরে তাকে ও তার পরিবারকে স্বাগত জানান বিএনপির হাজার হাজার সমর্থক।

তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির সমর্থক ও দলের নেতা-কর্মীরা বনানী-বিমানবন্দর সড়ক ধরে পায়ে হেঁটে ঢাকার বিমানবন্দরের দিকে যান।

এর আগে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে ৫০ লাখের বেশি মানুষের অংশগ্রহণে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleশনিবার ব্যাংক খোলা থাকবে
Next Article জাতীয় স্মৃতিসৌধে তারেকের শ্রদ্ধা
DeskNews

আরও খবর

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

February 10, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির…

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.