Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » গ্রিনল্যান্ড ‘দখল’ করার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই
আমেরিকা

গ্রিনল্যান্ড ‘দখল’ করার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই

DeskNewsBy DeskNewsDecember 25, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিযুক্ত দূত জেফ ল্যান্ড্রি বলেছেন, দ্বীপটি ‘দখল’ করার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই। তবে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে বাসিন্দাদের সঙ্গে ‘সংলাপ শুরু করতে’ চায় যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ফক্স নিউজের সঙ্গে আলাপকালে ল্যান্ড্রি জোর দিয়ে বলেন, গ্রিনল্যান্ডের বাসিন্দাদের সঙ্গে আলোচনা করতেই হবে এটা বুঝতে যে সামনে এগিয়ে যেতে তারা কী চায়।

ল্যান্ড্রি প্রশ্ন করেন, ‘তারা কী খুঁজছেন? কী ধরনের সুযোগ তারা পাননি? যে সুরক্ষা তাদের পাওয়ার কথা, তা কেন পাননি?’

জনমত জরিপে গ্রিনল্যান্ডের বাসিন্দারা বরাবরই তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কোনো দখলদারির বিরোধিতা করে আসছেন।

রোববার ট্রাম্প ঘোষণা করেছেন, লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা জেফ ল্যান্ড্রি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে কাজ করবেন, যদিও তার কূটনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে।

এই ঘোষণার পর ল্যান্ড্রি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্পের উদ্দেশে লেখেন, ‘গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার এই স্বেচ্ছাসেবী পদে আপনার জন্য কাজ করতে পারাটা সম্মানের।’

জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রিমিয়ার জেন্স-ফ্রেডেরিক নিয়েলসেন এক যৌথ বিবৃতিতে বলেছেন, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীরই অধিকারে থাকবে।

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড তার কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কারণে যুক্তরাষ্ট্রের মনোযোগ কেড়েছে।

ট্রাম্প বলছেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন জাতীয় নিরাপত্তার স্বার্থে, খনিজ সম্পদের জন্য নয়।

ল্যান্ড্রিকে বিশেষ দূত নিয়োগের পর সোমবার ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি সংহতি প্রকাশ করেছে।

গ্রিনল্যান্ড ও কানাডা—দুই দেশ ও অঞ্চলকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার বিষয়ে ট্রাম্পের বারবার উচ্চারিত আকাঙ্ক্ষা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক সতর্ক করেছেন, তার এই জেদি আচরণ ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleআসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব
Next Article প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশের পদত্যাগ
DeskNews

আরও খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

May 2, 2026

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

April 27, 2026

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

April 23, 2026
Demo
আরও দেখুন
পাকিস্তান May 2, 2026

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। ৪ মে থেকে ২১ মে…

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.