Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না আরও ৫ দেশের মানুষ
আমেরিকা

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না আরও ৫ দেশের মানুষ

DeskNewsBy DeskNewsDecember 18, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পাঁচটি দেশের নাম নতুন করে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তালিকায় ফিলিস্তিনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এসব দেশ ও ভূখণ্ডের নাগরিকেরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

হোয়াইট হাউসের পক্ষ থেকে মঙ্গলবার ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন নাম যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। মূলত অভিবাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এ তালিকা আরও বড় করেছে।

ফিলিস্তিন ছাড়াও তালিকায় থাকা নতুন পাঁচটি দেশ হলো—সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার ও দক্ষিণ সুদান। এর আগে গত জুনে ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো—ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন। তাই ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি ‘ফিলিস্তিন রাষ্ট্র’ বলা হয়নি। এমনকি ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড’ বলতে নারাজ ট্রাম্প প্রশাসন। নথিতে ফিলিস্তিনিদের ‘পিএ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি নিয়ে ভ্রমণের চেষ্টাকারী ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুজন সদস্যকে গুলি করা হয়। তাদের একজন পরে মারা যান। এর পর থেকে ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে আরও বেশি কঠোর অবস্থান নেয়। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ‘তৃতীয় বিশ্ব’ থেকে অভিবাসনের ওপর ‘স্থায়ী স্থগিতাদেশের’ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এরও কয়েক সপ্তাহ পর তিনি ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা বাড়ালেন।

ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগের কড়া সমালোচনা করেছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তায়েব। ফিলিস্তিনি বংশোদ্ভূত ও ডেমোক্রেটিক পার্টির এ কংগ্রেস সদস্য ট্রাম্প আর তার শীর্ষ সহযোগী স্টিফেন মিলারের বিরুদ্ধে দেশের জনমিতি বদলে ফেলার চেষ্টার অভিযোগ এনেছেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleকানাডার ৬ এমপিকে প্রবেশে বাধা দিল ইসরায়েল
Next Article ওসমান হাদির মৃত্যুর প্রতিক্রিয়ায় বিক্ষুদ্ধ সমর্থক
DeskNews

আরও খবর

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

March 27, 2026

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

March 27, 2026

দৌলতদিয়ায় বাস ডু‌বি: মৃতের সংখ্যা বেড়ে ২৬

March 26, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক অর্থনীতি March 27, 2026

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে সম্ভাব্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক…

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

দৌলতদিয়ায় বাস ডু‌বি: মৃতের সংখ্যা বেড়ে ২৬

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি কর্মকর্তা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.