Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, May 13
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে: তারেক রহমান
জাতীয়

যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে: তারেক রহমান

DeskNewsBy DeskNewsDecember 14, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যেকোনো মূল্যে নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ষড়যন্ত্র থেমে নেই, বরং আরও ভয়াবহ রূপ নিতে পারে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

শনিবার লন্ডন থেকে ঢাকায় একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ মহানগর বিএনপির নেতারা অংশ নেন।

বিএনপির উদ্যোগে সকালে শুরু হওয়া এ অনুষ্ঠানে সন্ধ্যায় সমাপনী বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমি এক বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েক দিনের ঘটনা, বিশেষ করে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করছে যে এই ষড়যন্ত্র বাস্তবে রূপ নিচ্ছে। যা বলছিলাম, তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে।

এমন বাস্তবতায় দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে।’

নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে।

এই পরিস্থিতি আমরা যত তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleচাঁদাবাজি মামলার ১৫ সন্দেহভাজন শরণার্থী মর্যাদা চাইছে: কানাডা সীমান্ত সংস্থা
Next Article সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
DeskNews

আরও খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

May 2, 2026

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

April 24, 2026

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

April 23, 2026
Demo
আরও দেখুন
পাকিস্তান May 2, 2026

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। ৪ মে থেকে ২১ মে…

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.