Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » অল্পের জন্য পাস কানাডার বাজেট, আগাম নির্বাচনের ঝুঁকি এড়াল কার্নি সরকার
কানাডা

অল্পের জন্য পাস কানাডার বাজেট, আগাম নির্বাচনের ঝুঁকি এড়াল কার্নি সরকার

DeskNewsBy DeskNewsNovember 18, 2025
The View from 100 Wellington (former U.S. Embassy), overlooking Parliament Hill.
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

এই বাজেট পাশের দিকে শুধু আমেরিকার মতো পরাশক্তি নয়, কানাডায় এ মুহুর্তে বসবাস করা সবশেষ অভিবাসন প্রত্যাশী বাংলাদেশীদেরও চোখ আটকে ছিল।

দীর্ঘ উত্তেজনার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল সরকার সোমবার রাতে খুব অল্প ব্যবধানে ফেডারেল বাজেট পাস করেছে। ভোট ছিল ১৭০–১৬৮। এতে ছুটির মৌসুমে সম্ভাব্য শীতকালীন নির্বাচন এড়ানো সম্ভব হলো।

এমন অপেক্ষার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, ৩৪৩ আসনের হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা থেকে দুই আসন কম থাকায় লিবারেলদের বাজেটের ভাগ্য আসলে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চিত ছিল। গত দুই সপ্তাহে দু’জন কনজারভেটিভ এমপি দল ছাড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

প্রশ্নোত্তর পর্বে আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করার পর গ্রিন পার্টির একমাত্র এমপি এলিজাবেথ মে বাজেটের পক্ষে ভোট দেন, যাতে নির্বাচন এড়ানো সম্ভব হয়।

এনডিপির সাত এমপির মধ্যে পাঁচজন বাজেটের বিপক্ষে ভোট দেন এবং দুইজন—লরি ইডলাউট ও গর্ড জনস—নির্বাচন ঠেকাতে ভোটদান থেকে বিরত থাকেন। কনজারভেটিভদের ১৪৩ জনের মধ্যে দুইজন ভোটে অংশ নেননি। ব্লক কুইবেকোয়ারের ২২ এমপি একযোগে বাজেটের বিপক্ষে ভোট দেন।

রাজনৈতিক অচলাবস্থার মধ্যেও লিবারেলরা আগের সপ্তাহ থেকেই আত্মবিশ্বাসী ছিল। অন্যদিকে নেতৃত্ব সংকটে থাকা এনডিপি নির্বাচনের আশঙ্কায় সবচেয়ে বেশি চাপে ছিল বলে সূত্র জানিয়েছেন।

অ্যাবাকাস ডাটার সমীক্ষায় দেখা গেছে, বাজেট পাস হোক—এমন প্রত্যাশা ছিল কানাডিয়ানের ৪৬ শতাংশের। আর ৩৫ শতাংশ নির্বাচন ঝুঁকি থাকার পরও বাজেটের বিপক্ষে ছিলেন।

কনজারভেটিভ নেতা পয়লিয়েভ্র অভিযোগ করেন, “বাজেট ধনীদের সুবিধা দেয়, কিন্তু সাধারণ মানুষ রেকর্ড দামের বাজার করে কষ্ট পাচ্ছে।”

এর আগে বাজেট পরিবর্তনের দুটি বড় প্রস্তাবও লিবারেলরা সহজে ঠেকিয়ে দেয়। কনজারভেটিভরা ব্যয় ও কর কমানোর দাবি তুলেছিল, আর ব্লক স্বাস্থ্যখাত ও পেনশনে বড় অঙ্কের বাড়তি বরাদ্দ চেয়েছিল।

বাজেটে পাঁচ বছরে নতুন খরচের প্রস্তাব রয়েছে ১৪১ বিলিয়ন ডলার, যার একটি অংশ পরবর্তী তিন বছরে ৬০ বিলিয়ন ডলার ব্যয় সংকোচনের মাধ্যমে সমন্বয় করার পরিকল্পনা করা হয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleশেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
Next Article টরন্টোয় ভারী তুষারপাত: পরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন
DeskNews

আরও খবর

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

February 10, 2026

জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা

February 10, 2026

জেন–জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে

February 9, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রথমবারের মত সম্পদের বিবরণী প্রকাশ করেছেন। এতে সবচেয়ে…

জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা

জেন–জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে

এক কোটি মানুষের কর্মসংস্থানের আশ্বাস তারেক রহমানের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.