Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: অভিযোগ বিএনপির

তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী

সবাইকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মধ্যপ্রাচ্যের নীরবতার সমালোচনা
বাংলাদেশ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মধ্যপ্রাচ্যের নীরবতার সমালোচনা

DeskNewsBy DeskNewsOctober 4, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী জাহাজ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েলের আটকের প্রতিবাদে এবং সেখানে চলমান ‘গণহত্যা’ বন্ধের দাবিতে ঢাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফিলিস্তিন সংহতি কমিটি আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বজুড়ে সাধারণ মানুষ গাজার পক্ষে অবস্থান নিলেও মধ্যপ্রাচ্যের সরকারগুলো মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির অনুসারী হিসেবে কাজ করছে এবং জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিবাদ করছে না। গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, “মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলের জায়নবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। আমি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান করব, এখনো সময় শেষ হয়ে যায়নি, আপনারা প্রতিবাদ করুন।”

এই প্রতিবাদকে একটি মানবিক আন্দোলন হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এটি কোনো ধর্মীয় সংঘাত নয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব হোসেন বলেন, “আজকে সারা বিশ্বে ইহুদিরা রাস্তায় নেমে এসেছে গাজায় গণহত্যার বিরুদ্ধে। তার মানে এটা কোনোভাবেই মুসলমান আর ইহুদিদের যুদ্ধ নয়।” লেখক কল্লোল মোস্তফা বলেন, ২০১০ সালে শুরু হওয়া এই ফ্লোটিলার যাত্রা ততদিন পর্যন্ত চলবে, যতদিন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে।

লেখক ও গবেষক চৌধুরী মুফাদ আহমেদের মতে, এই সংকটের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও পুঁজিবাদী রাষ্ট্রগুলোর মুখোশ খুলে গেছে। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম আরও তীব্র করার আহ্বান জানান।

ফিলিস্তিন সংহতি কমিটির সদস্যসচিব হারুনুর রশিদ ও সদস্য জয়দীপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সদস্য বেলাল চৌধুরী, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। সমাবেশের শুরুতে ও শেষে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleজ্বরের ঘোরে শহীদুল আলমের জন্য কান্না: এক দুঃস্বপ্নের রাত
Next Article হামাসকে ট্রাম্পের আল্টিমেটাম: রোববার সন্ধ্যার মধ্যে চুক্তি না মানলে ‘নরক নেমে আসবে’
DeskNews

আরও খবর

ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: অভিযোগ বিএনপির

February 11, 2026

তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী

February 11, 2026

সবাইকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

February 11, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 11, 2026

ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: অভিযোগ বিএনপির

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের…

তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী

সবাইকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.