Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

স্কুল–কলেজে একদিন অনলাইন, পরদিন সশরীর ক্লাসের পরিকল্পনা

হরমুজ বন্ধ থাকলেও যুদ্ধ গুটাতে চান ট্রাম্প

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, April 1
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » স্কুল–কলেজে একদিন অনলাইন, পরদিন সশরীর ক্লাসের পরিকল্পনা
জাতীয়

স্কুল–কলেজে একদিন অনলাইন, পরদিন সশরীর ক্লাসের পরিকল্পনা

DeskNewsBy DeskNewsMarch 31, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ও সশরীর মিলিয়ে মিশ্র পদ্ধতিতে ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিন ক্লাস রেখে এর মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর পাঠদানের পরিকল্পনা বিবেচনায় রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এক দিন অনলাইন ক্লাস হলে পরদিন সশরীর ক্লাস নেওয়া হবে। অর্থাৎ জোড়–বিজোড় ভিত্তিতে সপ্তাহজুড়ে অনলাইন ও সরাসরি ক্লাস পর্যায়ক্রমে পরিচালিত হতে পারে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভার সূত্রে জানা গেছে, এখনো এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ এবং মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, অনলাইন ও সশরীর—দুই ধরনের শিক্ষাব্যবস্থা মিলিয়ে একটি কার্যকর পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে।

পরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সেখানে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর প্রস্তাব উঠে আসে, যার মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর ক্লাস থাকবে। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই পাঠদান করবেন এবং ব্যবহারিক ক্লাস সশরীরেই নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, জরিপে দেখা গেছে ৫৫ শতাংশ অংশীজন অনলাইন শিক্ষায় আগ্রহী। তবে পুরোপুরি অনলাইন হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে—এ বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন কারণে নির্ধারিত কিছু ক্লাস হয়নি। এ কারণে আপাতত ১০টি শনিবারসহ সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানিসংকটের প্রভাব বিবেচনায় বিকল্প পদ্ধতির চিন্তা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সশরীর ক্লাসের পূর্ণ বিকল্প এখনো গড়ে ওঠেনি। তবে বাস্তব পরিস্থিতিতে অনলাইন ও সশরীর মিলিয়ে একটি সমন্বিত ব্যবস্থা চালু করা যেতে পারে। তবে এতে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকতে পারে, তাই তাদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনা মহামারির সময় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার অভিজ্ঞতায় দেখা গেছে, অনলাইন শিক্ষার কার্যকারিতা সীমিত হলেও সংকটকালে বিকল্প হিসেবে এর প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই অভিজ্ঞতাকেই সামনে রেখে নতুন করে মিশ্র পদ্ধতির পরিকল্পনা করা হচ্ছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleহরমুজ বন্ধ থাকলেও যুদ্ধ গুটাতে চান ট্রাম্প
DeskNews

আরও খবর

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

March 30, 2026

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না ব্রিটেন, বললেন স্টারমার

March 30, 2026

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

March 29, 2026
Demo
আরও দেখুন
জাতীয় March 30, 2026

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে এক…

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না ব্রিটেন, বললেন স্টারমার

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.