Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Friday, May 15
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ব্রেন্টফোর্ডের মাঠে বিধ্বস্ত ইউনাইটেড, আমোরিমের ওপর চাপ আরও বাড়ল
খেলাধুলা

ব্রেন্টফোর্ডের মাঠে বিধ্বস্ত ইউনাইটেড, আমোরিমের ওপর চাপ আরও বাড়ল

DeskNewsBy DeskNewsSeptember 29, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কাটছেই না। ব্রেন্টফোর্ডের মাঠে ৩-১ গোলের হতাশাজনক হারে মৌসুমের শুরুটা আরও বিবর্ণ হলো দলটির জন্য। ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি মিস আর রক্ষণভাগের ভুলের মহড়ায় কোচ রুবেন আমোরিমের ওপর চাপ বাড়ল বহুগুণ। প্রতিপক্ষ সমর্থকদের কাছ থেকে ‘কাল সকালেই চাকরি হারাচ্ছ!’ উপহাসও শুনতে হয়েছে তাকে।

ম্যাচের ২০ মিনিটের মধ্যেই ইগর থিয়াগোর জোড়া গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। অষ্টম মিনিটে হ্যারি ম্যাগুয়ারকে কাটিয়ে দুর্দান্ত ভলিতে প্রথম গোলটি করেন তিনি। এরপর ২০ মিনিটে গোলরক্ষক আলতাই বায়িন্দিরের হাত ফসকে যাওয়া বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এর ছয় মিনিট পরই অবশ্য বেনিয়ামিন সেসকো একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিলেন। এটি ছিল ইউনাইটেডের জার্সিতে তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ৭২ মিনিটে ব্রায়ান এমবেউমোকে নাথান কলিন্স ফাউল করায় পেনাল্টি পায় ইউনাইটেড। কিন্তু ফার্নান্দেজের নেওয়া শটটি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রেন্টফোর্ডের গোলরক্ষক কেলাহার।

এই হার প্রিমিয়ার লিগে ইউনাইটেডের নাজুক অবস্থাকে আরও স্পষ্ট করেছে। ১৯৯২-৯৩ মৌসুমে লিগ শুরুর পর এটিই তাদের সবচেয়ে বাজে সূচনা। চলতি মৌসুমে খেলা ছয় ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে দলটি, জয় মাত্র দুটিতে এবং ড্র একটিতে।

ম্যাচের যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে মাথিয়াস ইয়েনসেন ব্রেন্টফোর্ডের হয়ে তৃতীয় গোলটি করলে ইউনাইটেডের পরাজয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে কোচ রুবেন আমোরিমের অসহায়ত্ব এবং খেলোয়াড়দের নত মস্তকে মাঠ ছাড়ার দৃশ্য ছিল ক্লাবের বর্তমান পরিস্থিতির প্রতীক। বিশেষ করে, পেনাল্টি নষ্ট করা ব্রুনো ফার্নান্দেজের ছলছলে চোখ আর লজ্জায় মাঠ ছাড়ার দৃশ্য সমর্থকদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleএকই মডেলকে ঘিরে আলকারাজ ও সিনারের নতুন দ্বৈরথের গুঞ্জন
Next Article ‘দেশবিরোধী’ তকমা, সার্বিয়া ছেড়ে গ্রিসে থিতু হলেন জোকোভিচ
DeskNews

আরও খবর

ইসমাইল–রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

April 4, 2026

রানের সুনামিতে নিউ জিল্যান্ডকে উড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

March 8, 2026

দুই দিন পিছিয়ে আইপিএল শুরু ২৮ মার্চ

February 27, 2026
Demo
আরও দেখুন
এশিয়া April 4, 2026

ইসমাইল–রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শুক্রবার…

রানের সুনামিতে নিউ জিল্যান্ডকে উড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

দুই দিন পিছিয়ে আইপিএল শুরু ২৮ মার্চ

জাহানারাকে যৌন হয়রানির দায়ে নিষিদ্ধ মঞ্জু

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.