Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » খালেদা জিয়া ‘সংকটময়’ মুহূর্ত পার করছেন
জাতীয়

খালেদা জিয়া ‘সংকটময়’ মুহূর্ত পার করছেন

DeskNewsBy DeskNewsDecember 28, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ‘জটিল’ হিসেবে তুলে ধরে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগের মতই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মেডিকেল বোর্ডের সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

ডা. জাহিদ বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। এ কারণে তাকে কেবিন থেকে সিসিইউত নেওয়া হয়। এখন আইসিউতে চিকিৎসাধীন আছেন। কাজেই স্বাভাবিকভাবে ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না।

“উনার অবস্থা জটিল এবং অত্যন্ত একটা সংকটময় মুহূর্ত পার করছেন।“

চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি যদি সংকটটা উতরে যেতে পারেন তাহলে ভালো কিছুর প্রত্যাশার কথা তুলে ধরেন মেডিকেল বোর্ড ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। গত ২৩ নভেম্বর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্সুন্ধরার এ হাসপাতালে ভর্তি আছেন।

মেডিকেল বোর্ডের বৈঠকের পর সস্ত্রীক তারেক রহমান গুলশানের বাসায় ফেরেন। মাকে দেখতে ধানমন্ডিতে শাশুড়ির বাড়ি থেকে হাসপাতালে এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleএনসিপি কি ভেঙে যাচ্ছে?
Next Article জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
DeskNews

আরও খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

May 2, 2026

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

April 24, 2026

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

April 23, 2026
Demo
আরও দেখুন
পাকিস্তান May 2, 2026

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। ৪ মে থেকে ২১ মে…

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.