Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না ব্রিটেন, বললেন স্টারমার

চুক্তি না হলে ইরানের তেলকূপ ও খার্ক ধ্বংসের হুমকি ট্রাম্পের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, March 31
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যুক্তরাষ্ট্রে ঝড়ে ৭ মৃত্যু, ৮ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ঝড়ে ৭ মৃত্যু, ৮ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন

DeskNewsBy DeskNewsJanuary 26, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্রজুড়ে প্রবল শীতকালীন ঝড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে আর প্রায় সাড়ে আট লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবার (এনডব্লিউএস) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উত্তরপূর্বাঞ্চলের নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলের টেক্সাস পর্যন্ত অঞ্চলজুড়ে ‘প্রাণ সংহারী’ পরিস্থিতি বিরাজ করছে। দেশটিজুড়ে স্কুল ও রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছে, বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

লুইজিয়ানা অঙ্গরাজ্যে হাইপোথার্মিয়ায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। ঝড়ের সঙ্গে সম্পর্কিত কারণে টেক্সাস, টেনেসি ও ক্যানসাস অঙ্গরাজ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

পাওয়ারআউটেজ ডটইউএসের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের মান সময় রোববার রাত ৯টা ২৯ মিনিটে টেক্সাস থেকে ক্যারোলাইনা পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় আটটি অঙ্গরাজ্যের আট লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, ইতোমধ্যে ১১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ব্যাপক ভারি তুষারপাত, স্লিট (শক্ত ছোট বরফের গুটি) এবং হিমায়িত বৃষ্টি (মাটিতে পড়ামাত্রা জমে বরফে পরিণত হওয়া বৃষ্টি) কয়েক দিন ধরে চলতে পারে। আর ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ১৮ কোটি মানুষ দুর্ভোগে পড়তে পারে, যা দেশটির জনসংখ্যার অর্ধেক।

এনডব্লিউএসের আবহাওয়াবিদ অ্যালিসন সান্টোর্যালি সিবিএস নিউজকে বলেছেন, “এই তুষার ও বরফ গলতে অনেক ধীরে ধীরে গলবে। এগুলো খুব তাড়াতাড়ি যাবে না। তাই এটি যে কোনো পুনরুদ্ধার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।”

লুইজিয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয় হাইপোথার্মিয়ায় দুইজনের মৃত্যু হয়েছে বলে রোববার নিশ্চিত করেছে। টেক্সাসের অস্টিন শহরের মেয়র জানিয়েছেন, তাদের এখানেও অতিরিক্ত ঠাণ্ডায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। ক্যানসাসের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বিকালে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে, তিনিও সম্ভবত হাইপোথার্মিয়ায় মারা গেছেন। আবহাওয়াজনিত কারণে টেনেসিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এক্স এ এক পোস্টে লিখেছেন, শনিবার তার শহরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, তবে তাদের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হয়নি।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকল সেখানকার বাসিন্দাদের রাস্তায় বের না হতে ও ঘরের ভেতরে থাকার বিষয়ে সতর্ক করেছেন।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ দেশটির প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সোমবারও ঝড় অব্যাহত থাকবে আশঙ্কায় দেশজুড়ে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। মার্কিন সেনেট সোমবার সন্ধ্যায় ভোটের একটি সূচী বাতিল করেছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleপোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪ লাখের বেশি প্রবাসী
Next Article বিশ্বের প্রথম ‘সোনায় মোড়ানো’ সড়ক হচ্ছে দুবাইতে
DeskNews

আরও খবর

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

March 30, 2026

চুক্তি না হলে ইরানের তেলকূপ ও খার্ক ধ্বংসের হুমকি ট্রাম্পের

March 30, 2026

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের ঢল

March 29, 2026
Demo
আরও দেখুন
জাতীয় March 30, 2026

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে এক…

চুক্তি না হলে ইরানের তেলকূপ ও খার্ক ধ্বংসের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের ঢল

হরমুজের কাছে হামলার প্রস্তুতি, খার্ক দখলে স্থল অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.