Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ২৩০০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন, ৪০০০ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ২৩০০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন, ৪০০০ ফ্লাইট বাতিল

DeskNewsBy DeskNewsJanuary 25, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্রে দানবিক এক শীতকালীন ঝড়ে ইতোমধ্যে দুই লাখ ৩০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এই ঝড় ভারি তুষারপাত দিয়ে দেশটির পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোকে স্থবির করে দেওয়ার হুমকি তৈরি করেছে।

এই ঝড় পুরোপুরি আসার আগেই শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে চার হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে, জানিয়েছে রয়টার্স।

আবহাওয়ার পূর্বাভাসগুলোতে বলা হয়েছে, তুষার, স্লিট, জমাট বৃষ্টি ও বিপজ্জনক হাড়কাঁপানো ঠান্ডা রোববার ও পুরো সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের দুই-তৃতীয়াংশ অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঝড়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। শনিবার তিনি সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মেরিল্যান্ড, আরকানস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়ায় ফেডারেল জরুরি দুর্যোগ ঘোষণার অনুমোদন দিয়েছেন।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমরা ঝড়টির পথ পর্যবেক্ষণ করতে থাকবো আর সব অঙ্গরাজ্যের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখবো। নিরাপদ থাকুন ও উষ্ণ থাকুন।”

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) জানিয়েছে, ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া জরুরি আবহাওয়া পরিস্থিতি ঘোষণা করেছে।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েম শনিবার বলেছেন, “দক্ষিণের ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোতে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।”

পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, বিদ্যুৎবিহীন গ্রাহকের সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে। স্থানীয় সময় রোববার ভোররাত ২টা ৪৪ মিনিটে প্রায় দুই লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। এদের অধিকাংশই লুইজিয়ানা, মিসিসিপি, টেক্সাস, টেনেসি ও নিউ মেক্সিকোর বাসিন্দা।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় রাত ১০টা ২১ মিনিট পর্যন্ত এ দিনের চার হাজারেরও বেশি ফ্লাইটের সূচী বাতিল করা হয়েছে। রোববারে সূচী থাকা আরও ৯ হাজার চারশরও বেশি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleসাদ্দামকে স্ত্রী-সন্তানের দাফনে যেতে না দেওয়া মানবাধিকারের ‘সুস্পষ্ট লঙ্ঘন’
Next Article তুষারপাতের ১৮০ বছরের রেকর্ড ভেঙ্গে পড়ছে টরন্টোতে
DeskNews

আরও খবর

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

March 28, 2026

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

March 28, 2026

যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র

March 28, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক March 28, 2026

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। ইন্টারনেট…

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.