Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Friday, May 8
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প

DeskNewsBy DeskNewsMarch 23, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুমকির মধ্যে দুই দেশের আলোচনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উভয়ের ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনার কথা তুলে ধরে সোমবার ট্রাম্প জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে যে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী পাঁচ দিন সেই হামলা স্থগিত করেছেন।
 
ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও সামগ্রিক সমাধানের বিষয়ে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে। এই গভীর, বিস্তারিত আর গঠনমূলক আলোচনার মেজাজ ও সুরের ভিত্তিতে আমি ‘ডিপার্টমেন্ট অফ ওয়ারকে’ ইরানি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যে কোনো এবং সমস্ত সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।”

সপ্তাহজুড়ে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, “হামলা চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে। এ বিষয়ে আপনাদের দৃষ্টির জন্য ধন্যবাদ।”

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তার জবাবে রোববার তেহরান হুঁশিয়ারি দিয়ে বলে, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং আঞ্চলিক দেশগুলোর জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হবে।

উভয়ে পাল্টাপাল্টি হুমকির মধ্যেই আলোচনার কথা জানিয়ে হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত করার কথা বললেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleনিউইয়র্কে অবতরণের সময় এয়ার কানাডার সঙ্গে ফায়ার ট্রাকের সংঘর্ষ, দুই পাইলট নিহত
Next Article ইতিহাসের ভয়াবহ জ্বালানি–সংকটের মুখে বিশ্ব, সতর্কবার্তা আইইএ প্রধানের
DeskNews

আরও খবর

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

May 2, 2026

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

May 2, 2026

ইরান-লেবাননে ‘নজিরবিহীন’ অভিযান, দাবি মোসাদ প্রধানের

April 28, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক May 2, 2026

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হলেও গাজা ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার…

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

ইরান-লেবাননে ‘নজিরবিহীন’ অভিযান, দাবি মোসাদ প্রধানের

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.