Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জাহানারাকে যৌন হয়রানির দায়ে নিষিদ্ধ মঞ্জু

নিজ কর্মস্থলে ফিরলেন অধ্যাপক ইউনূস

শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, February 23
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, নতুন ডিজি ডিজিএফআইতে
জাতীয়

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, নতুন ডিজি ডিজিএফআইতে

DeskNewsBy DeskNewsFebruary 22, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদলে চিফ অব জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই প্রধান পদে এসেছে নতুন মুখ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের সিজিএস লেফট্যানেন্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে গেছেন।

চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করা হয়েছে।

বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাকে সেনা সদর থেকে কচুক্ষেতের চৌদ্দ তলা ভবনে পাঠানো হচ্ছে।

ডিজিএফআইয়ে বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। খুলনায় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে তাকে।

বর্তমানে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleশহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
Next Article শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
DeskNews

আরও খবর

জাহানারাকে যৌন হয়রানির দায়ে নিষিদ্ধ মঞ্জু

February 22, 2026

নিজ কর্মস্থলে ফিরলেন অধ্যাপক ইউনূস

February 22, 2026

শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

February 22, 2026
Demo
আরও দেখুন
ক্রিকেট February 22, 2026

জাহানারাকে যৌন হয়রানির দায়ে নিষিদ্ধ মঞ্জু

জাহানারা আলমকে যৌন হয়রানির দায়ে বিসিবির আওতাধীন সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে…

নিজ কর্মস্থলে ফিরলেন অধ্যাপক ইউনূস

শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.