Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আল-আকসায় ঈদের নামাজে আসা ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা: ‘ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে’

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Saturday, March 21
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » আল-আকসায় ঈদের নামাজে আসা ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ
আন্তর্জাতিক

আল-আকসায় ঈদের নামাজে আসা ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ

DeskNewsBy DeskNewsMarch 20, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদের কাছে ঈদের নামাজের আগে স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষে উত্তেজনা বেড়েছে।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে মুসল্লিদেরকে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সম্প্রতি কয়েকদিনে ইসরায়েল কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে।

মসজিদের প্রধান ফটকগুলো বন্ধ থাকায় মুসল্লিরা ভেতরে প্রবেশ করতে পারেননি। ঈদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনে নামাজ আদায়ের সুযোগ না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

বিপুলসংখ্যক মানুষ নামাজ আদায় করতে মসজিদের আশপাশে, প্রাচীরের কাছে কিংবা যতটা সম্ভব কাছাকাছি এলাকায় অবস্থান নেন।এরই মধ্যে শুক্রবার এই সংঘর্ষ হল।

মুসল্লিরা নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকার চেষ্টা করলে সংঘর্ষ বেড়ে যায়। জনতার ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়ে ইসরায়েলি বাহিনী।

ঘটনাস্থলের ভিডিওতে বিশৃঙ্খলা, চেচামেচি এবং ব্যাপক সংখ্যক ইসরায়েলি পুলিশের উপস্থিতিতে লোকজনকে ছড়িয়ে ছিটিয়ে যেতে দেখা গেছে।

মক্কা ও মদিনার পর জেরুসালেমের আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। প্রতি বছর ফিলিস্তিন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম এই মসজিদ প্রাঙ্গণে যান। মসজিদটিকে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়।

গত কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতা হয়ে আসছে।

আল আকসা চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা। এর কোনটি মুসলমানদের জন্য, কোনটি ইহুদিদের জন্য আবার কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleচেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ
DeskNews

আরও খবর

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

March 20, 2026

ইরান থেকে বাকু হয়ে ফিরছেন ২৮০ বাংলাদেশি

March 20, 2026

দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের

March 19, 2026
Demo
আরও দেখুন
আরব আমিরাত March 20, 2026

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।…

ইরান থেকে বাকু হয়ে ফিরছেন ২৮০ বাংলাদেশি

দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের

ঈদ উপলক্ষে ৫ দিনের যুদ্ধ বিরতিতে রাজি আফগানিস্তান-পাকিস্তান

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.