Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস–২ নভোচারীরা

হরমুজ প্রণালি ইস্যুতে ওমান–ইরান আলোচনা

ইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, April 6
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » রোজায় স্কুল ছুটি শুরু বৃহস্পতিবার থেকে
জাতীয়

রোজায় স্কুল ছুটি শুরু বৃহস্পতিবার থেকে

DeskNewsBy DeskNewsFebruary 18, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

রোজার মাসের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল।

নতুন সরকার দায়িত্বে নেওয়ার প্রথম দিন বৃহস্পতিবার আগের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রোজার মাসের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়।

এদিন শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্ত নেয়।

কলেজ ও মাদ্রাসা রোজার শুরু থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল আগেই।

বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে।

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও রোজাজুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত সচিব শাহানা শারমিন।

তিনি বলেন, সংশোধিত ছুটির তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরে বৃহস্পতিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো ঈদের ছুটি চলবে ২৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। এরপরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর ২৯ মার্চ থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় ক্লাস শুরু হবে।

অন্যান্য বছর রোজার পুরো মাস সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার রেওয়াজ থাকলেও চলতি বছরে রোজায় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৮ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসাগুলো রোজার পুরোমাস বন্ধ ঘোষণা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে।

তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন।

এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী,বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোর ছুটি ৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও দায়িত্ব নেওয়ার পরদিন অন্তবর্তী সরকারের সে সিদ্ধান্ত থেকে সরে এল বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার।

সরকারের এ সিদ্ধান্ত আসার আগেই গেল রোববার পুরো রোজার মাস মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে আদালতে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল।

ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যকার ‘ছুটির বৈষম্য নিরসনে’ পুরো রমজান মাস মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার আদেশ দেয় হাই কোর্ট।

কিন্তু পরের দিন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের করা আবেদনের শুনানিতে হাই কোর্টের সেই আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleআব্বাস, নজরুল, রিজভীসহ উপদেষ্টা হলেন ১০ জন
Next Article শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
DeskNews

আরও খবর

ইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

April 4, 2026

ইসমাইল–রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

April 4, 2026

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

April 2, 2026
Demo
আরও দেখুন
আমেরিকা April 4, 2026

ইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

চলমান ইরান যুদ্ধের বাড়তে থাকা খরচ সামলাতে ২০২৭ অর্থবছরের জন্য দেড় ট্রিলিয়ন (১,৫০০০০ হাজার কোটি)…

ইসমাইল–রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.