Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

যেখানে জুলাই সনদ, সেখানেই মন্ত্রিসভার শপথ

প্রথমে এমপি’র ও পরে সংবিধান সংস্কারের শপথ আজ

শর্ত সাপেক্ষে জুলাই সনদে স্বাক্ষর করেছি: নাহিদ ইসলাম

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, February 17
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » প্রথমে এমপি’র ও পরে সংবিধান সংস্কারের শপথ আজ
বাংলাদেশ

প্রথমে এমপি’র ও পরে সংবিধান সংস্কারের শপথ আজ

DeskNewsBy DeskNewsFebruary 17, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

স্পীকারের বদলে শপথ পড়াবেন সিইসি।

জুলাই সনদ অনুযায়ি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিবেন নব-নির্বাচিত সংসদ সদস্যরা। প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিবেন। এরপর জাতীয় সংসদের একই কক্ষে সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। সকাল ১০ টার এ শপথ অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে “শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ইস্যু করা হচ্ছে। কোনো কারণে নির্বাচিত সংসদ সদস্যদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছাতে না পারলে শপথের দিন সংসদ ভবনের টানেলের অভ্যন্তরে মূল প্রবেশপথে স্থাপিত ফ্রন্ট ডেস্ক থেকে তা সংগ্রহ করা যাবে।”

নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয় জানিয়েছে, সংসদ ভবনের শপথ কক্ষে দুই শপথ ‘পর্যায়ক্রমে’ হবে।

সকালের এ আয়োজনের পর বিকালে হবে বিকালে নতুন সরকারের শপথ। দীর্ঘদিনের রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় এবার মন্ত্রিসভার শপথের আয়োজন করা হচ্ছে।

এবারের নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।

জানা যায়, রীতি অনুযায়ি দেশের আইনসভার সদস্যরা তাদের দায়িত্ব পালনের শপথ নেন আগের সংসদের স্পিকারের কাছ থেকে। তবে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর থেকে আগের সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে সেই। সে কারণে নতুন এমপিরা এবার শপথ নেবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র বলছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব বর্তাবে সংবিধান সংস্কার পরিষদের ওপর।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleশর্ত সাপেক্ষে জুলাই সনদে স্বাক্ষর করেছি: নাহিদ ইসলাম
Next Article যেখানে জুলাই সনদ, সেখানেই মন্ত্রিসভার শপথ
DeskNews

আরও খবর

যেখানে জুলাই সনদ, সেখানেই মন্ত্রিসভার শপথ

February 17, 2026

শর্ত সাপেক্ষে জুলাই সনদে স্বাক্ষর করেছি: নাহিদ ইসলাম

February 16, 2026

সফলতা, ব্যর্থতা, বিচারের ভার আপনাদের: বিদায় ভাষণে ইউনূস

February 16, 2026
Demo
আরও দেখুন
বাংলাদেশ February 17, 2026

যেখানে জুলাই সনদ, সেখানেই মন্ত্রিসভার শপথ

এরমধ্যে দিয়ে ইতিহাসের অংশ হচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। আগের সকল ইতিহাস ভেঙ্গে এবার নতুন…

শর্ত সাপেক্ষে জুলাই সনদে স্বাক্ষর করেছি: নাহিদ ইসলাম

সফলতা, ব্যর্থতা, বিচারের ভার আপনাদের: বিদায় ভাষণে ইউনূস

জুলাই সনদে সই করতে যমুনায় যাবে এনসিপি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.