Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, May 13
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » বন্ডাই বিচে হত্যা, নেপথ্যে  ‘বাবা ও ছেলে’
অস্ট্রেলিয়া

বন্ডাই বিচে হত্যা, নেপথ্যে  ‘বাবা ও ছেলে’

DeskNewsBy DeskNewsDecember 16, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদিদের অনুষ্ঠানে গুলিবর্ষণে ১৫ নিহত হওয়ার ঘটনায় কথিত দুই বন্দুকধারী বাবা ও ছেলে বলে জানিয়েছে পুলিশ।

প্রায় ৩০ বছরের মধ্যে রোববার অস্ট্রেলিয়ায় হওয়া সবচেয়ে প্রাণঘাতী এই বন্দুক সহিংসতায় নিহতদের জন্য দেশটি শোক প্রকাশ শুরু করেছে।

রয়টার্সের এক খবরে জানানো হয়, সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা গুলিবর্ষণের ঘটনাটিকে পরিকল্পিত ইহুদিবিরোধী হামলা বলে বর্ণনা করেছেন।

পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সী ওই পিতা ঘটনাস্থলেই নিহত হয়েছেন, তাকে নিয়ে এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ১৬-তে দাঁড়িয়েছে। আর তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।

পুলিশ আরও জানায়, এ হামলার ঘটনায় আহত আরও ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাও আছেন। এই দুই কর্মকর্তার আঘাত গুরুতর হলেও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ ঘটনায় হতাহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার ঘটনাটি ১০ মিনিট স্থায়ী ছিল। গরমের মধ্যে ওই সন্ধ্যায় সৈকতে প্রচুর ভিড় ছিল। গুলির শব্দে লোকজন ছত্রভঙ্গ হয়ে সৈকতের পাশ দিয়ে যাওয়া নিকটবর্তী রাস্তাগুলোর দিকে ছুটতে শুরু করে।

পুলিশ জানিয়েছে, ইহুদিদের হানুক্কা অনুষ্ঠান লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। সৈকত সংলগ্ন ছোট এক পার্কে অনুষ্ঠানটি হচ্ছিল। সেখানে প্রায় ১০০০ মানুষ উপস্থিত ছিলেন।

এলোপাতাড়ি গুলির এ ঘটনায় বীরত্ব দেখিয়ে প্রশংসায় ভাসছেন এক পথচারী। তিনি এক আততায়ীকে পিছন থেকে অতর্কিতে জাপটে ধরে কেড়ে নিয়েছিলেন রাইফেল। সাহসী এই পথচারীর নাম আহমেদ আল আহমেদ বলে জানিয়েছে সেভেননিউজ অস্ট্রেলিয়া।

সেভেননিউজ আহমেদের এক আত্মীয়কে উদ্ধৃত করে জানিয়েছে, ৪৩ বছর বয়সী এই ‘হিরো’ একটি ফলের দোকানের মালিক, তার শরীরে দুটি গুলি লেগেছে। তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

আহমদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে একটি পেইজ খোলা হয়েছে আর সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত দুই লাখ ৩৩ হাজার ডলারেরও বেশি অর্থ জমা হয়েছে।

পুলিশ গুলিবর্ষণকারীদের নাম বা তারা অস্ট্রেলিয়ার নাগরিক কি না, তা প্রকাশ করেনি। শুধু জানিয়েছে, ২০১৫ সাল থেকে ওই পিতার একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল আর তার কাছে ছয়টি লাইসেন্স করা অস্ত্র ছিল।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleসিঙ্গাপুরে নেওয়া হলো হাদিকে
Next Article ৫ দিনের রিমাণ্ডে সাংবাদিক আনিস আলমগীর
DeskNews

আরও খবর

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

May 2, 2026

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

May 2, 2026

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

April 27, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক May 2, 2026

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হলেও গাজা ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার…

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.