Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ফল ‘ঝুলিয়ে’ রাখার অভিযোগ জামায়াত আমিরের

ঢাকা-৮: কারচুপির অভিযোগ এনসিপির, সকলকে এলাকায় আসার আহ্বান নাহিদের

৩৬ বছরের ‘দুইনেত্রীর’ অধ্যায়ের ইতি, নতুন নেতৃত্বের সূচনা

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Friday, February 13
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ঢাকা-৮: কারচুপির অভিযোগ এনসিপির, সকলকে এলাকায় আসার আহ্বান নাহিদের
জাতীয়

ঢাকা-৮: কারচুপির অভিযোগ এনসিপির, সকলকে এলাকায় আসার আহ্বান নাহিদের

DeskNewsBy DeskNewsFebruary 13, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ঢাকা-৮ আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাতে ফেইসবুকে পোস্ট দিয়ে সকলকে ঢাকা-৮ আসনে আসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক সংবাদ সম্মেলনে বলেন, “ভোট গণনায় কারচুপির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে যদি জেতানোর চেষ্টা করেন, তাহলে সেই ফলাফল আমরা মেনে নেব না।

“মির্জা আব্বাসের স্ত্রী দাঁড়িয়ে থেকে ভোট গণনা তদারকি করছেন। তিনি কি প্রিজাইডিং অফিসার না রিটার্নিং অফিসার, আমরা জানি না।”

তিনি বলেন, “এখানে স্পষ্টভাবে ভোট কারচুপির এবং ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারা যখন দেখছে হেরে যাচ্ছে, তখন কোন রাখঢাক না রেখে সশরীরে এসে ভোট কারচুপি করছে। আমরা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে আহ্বান জানাতে চাই, তারা যেন এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।”

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির সংবাদ সম্মেলনের আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ছয় কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান।

রাত সাড়ে ৮টার দিকে তিনি রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন বলেন, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজে এসব ‘অনিয়ম’ করা হচ্ছে।

রাত ১০টা ৪২ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেইসবুক পোস্টে লেখেন, “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।”

তার পোস্ট শেয়ার দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেইসবুকে লিখেছেন, “সবাই ঢাকা-৮ এ আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।”

এদিকে ভোটের ফলাফল পাল্টে দেওয়ার পাল্টা অভিযোগ নিয়ে রাত ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Article৩৬ বছরের ‘দুইনেত্রীর’ অধ্যায়ের ইতি, নতুন নেতৃত্বের সূচনা
Next Article ফল ‘ঝুলিয়ে’ রাখার অভিযোগ জামায়াত আমিরের
DeskNews

আরও খবর

ফল ‘ঝুলিয়ে’ রাখার অভিযোগ জামায়াত আমিরের

February 13, 2026

৩৬ বছরের ‘দুইনেত্রীর’ অধ্যায়ের ইতি, নতুন নেতৃত্বের সূচনা

February 12, 2026

পৌনে ১১ লাখ পোস্টাল ব্যালটও গণনা চলছে

February 12, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 13, 2026

ফল ‘ঝুলিয়ে’ রাখার অভিযোগ জামায়াত আমিরের

বেশ কিছু আসনে রিটার্নিং অফিসাররা ফল ঘোষণা না করে ‘ঝুলিয়ে’ রেখেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে…

৩৬ বছরের ‘দুইনেত্রীর’ অধ্যায়ের ইতি, নতুন নেতৃত্বের সূচনা

পৌনে ১১ লাখ পোস্টাল ব্যালটও গণনা চলছে

বগুড়ার সাতটি আসনেই তারেক রহমানসহ বিএনপির প্রার্থীরা এগিয়ে

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.