Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, April 27
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » পাকিস্তানে পেশোয়ার কনস্যুলেট স্থায়ীভাবে বন্ধ করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

পাকিস্তানে পেশোয়ার কনস্যুলেট স্থায়ীভাবে বন্ধ করছে যুক্তরাষ্ট্র

DeskNewsBy DeskNewsMarch 12, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত নিজেদের কনস্যুলেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পেশোয়ারের এই মিশনটি আফগান সীমান্তের সবচেয়ে কাছের মার্কিন কূটনৈতিক কার্যালয়। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযানের সময় থেকেই কনস্যুলেটটি পাকিস্তানে মার্কিন কূটনৈতিক তৎপরতার অন্যতম কেন্দ্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে কনস্যুলেটটি বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছে, এর মাধ্যমে বছরে প্রায় ৭৫ লাখ ডলার সাশ্রয় হবে। এতে পাকিস্তানে মার্কিন জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে না বলেও দাবি করা হয়েছে। বার্তা সংস্থা এপি বুধবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের অনুলিপি হাতে পেয়েছে।

‘দ্য ইন্ডিপেনডেন্ট’ জানায়, ট্রাম্প প্রশাসন প্রায় সব ফেডারেল সংস্থার আকার ছোট করার যে নীতি গ্রহণ করেছে, তার অংশ হিসেবে এক বছরেরও বেশি সময় ধরে এই সিদ্ধান্তটি বিবেচনাধীন ছিল। এর সঙ্গে বর্তমান ইরান যুদ্ধের কোনও সম্পর্ক নেই।

তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। করাচির মার্কিন কনস্যুলেটে সহিংসতার ঘটনায় ১১ জন নিহত হওয়ার পর সেখানকার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী, পেশোয়ার কনসুলেট বন্ধ করতে ৩ মিলিয়ন (৩০ লাখ) ডলার খরচ হবে। এর অর্ধেকেরও বেশি ব্যয় হবে অস্থায়ী অফিস হিসেবে ব্যবহৃত সাঁজোয়া ট্রেলারগুলো স্থানান্তরের পেছনে।

বাকি অর্থ আসবাবপত্র, সরঞ্জাম এবং মোটরযান বহর রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাস এবং করাচি ও লাহোরের কনস্যুলেটে সরিয়ে নিতে ব্যয় হবে।

আফগান সীমান্ত ও কাবুলের কাছাকাছি হওয়ায় এই কনসুলেটটি স্থলপথে আফগানিস্তান ভ্রমণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করত।

তাছাড়া, উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের মার্কিন নাগরিক এবং সাহায্যপ্রার্থী আফগানদের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই কার্যালয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে এই এলাকার মার্কিন নাগরিকদের কনস্যুলেট সেবা প্রায় ১৮৪ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামাবাদের দূতাবাস থেকে প্রদান করা হবে।

প্রজ্ঞাপনে দাবি করা হয়েছে, “সব কাজ ইসলামাবাদ দূতাবাস থেকে সম্পন্ন হওয়ায় এই কনস্যুলেট বন্ধের সিদ্ধান্তে মিশনের সক্ষমতা বা বিদেশি সহায়তা কার্যক্রমের তদারকিতে কোনও বিরূপ প্রভাব পড়বে না।”

চলতি মাসের শুরুতে নিরাপত্তা উদ্বেগের কারণে করাচি ও লাহোর কনস্যুলেটের জরুরি নন, এমন কর্মকর্তা ও তাদের পরিবারকে পাকিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্র।

পরবর্তীতে এক ভ্রমণ নির্দেশিকায় পেশোয়ার কনসুলেটের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার কথা জানানো হয়েছিল, যা এখন স্থায়ী রূপ নিল।

সূত্র: দ্য ডন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleযুক্তরাষ্ট্রের ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজও বন্ধ থাকবে
Next Article হরমুজ অচলাবস্থা: যুদ্ধের ধাক্কায় উপসাগরীয় দেশগুলোর ১৫ বিলিয়ন ডলার ক্ষতি
DeskNews

আরও খবর

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

April 27, 2026

হরমুজ প্রণালি মাইন মুক্ত করতে সময় লাগতে পারে ছয় মাস

April 23, 2026

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

April 20, 2026
Demo
আরও দেখুন
আমেরিকা April 27, 2026

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউজ সংবাদদাতা সমিতির নৈশভোজে গুলি চালানো বন্দুকধারী ‘ঘোর খ্রিস্টান-বিরোধী’ বলে দাবি…

হরমুজ প্রণালি মাইন মুক্ত করতে সময় লাগতে পারে ছয় মাস

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

মার্কিন-ইরান টানাপোড়েন: আলোচনা অনিশ্চিত, যুদ্ধবিরতি নিয়েও শঙ্কা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.