Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

শীর্ষ নেতারা কোথায় দিচ্ছেন ভোট

এক নজরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন (১৯৯১-২০২৪)

নির্বাচন ২০২৬: নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের সামনে দেশের মানুষ

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, February 12
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » শীর্ষ নেতারা কোথায় দিচ্ছেন ভোট
জাতীয়

শীর্ষ নেতারা কোথায় দিচ্ছেন ভোট

DeskNewsBy DeskNewsFebruary 12, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষের দরজা খোলার পর থেকেই পছন্দের প্রার্থীকে বেছে নিতে কেন্দ্রে ভিড় করবেন ভোটাররা। তবে যাদের বেছে নেবেন জনগণ, সেই রাজনৈতিক নেতা ও প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে প্রস্তুত।

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান ভোটের দিনের সকালেই স্ত্রী-কন্যাকে নিয়ে কেন্দ্রে যাবেন। গুলশানে তার কার্যালয়ের পাশের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছিলেন। এবার বাসস্থানের ঠিকানা পরিবর্তনের কারণে তার কেন্দ্রও বদলেছে। তবে ঠিক কখন তিনি ভোট দেবেন, তা এখনও নির্ধারিত হয়নি।

ঢাকা-৮ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দেবেন শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। সকালেই কেন্দ্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস থাকতে পারেন বলে জানিয়েছে তার মিডিয়া বিভাগ।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন। খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।

গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আব্দুল মঈন খান নরসিংদীর পলাশের চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।

সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইসহাক সরকারি গার্লস স্কুলে, হাফিজ উদ্দিন আহমেদ ভোলার লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে দলটির প্রচার বিভাগ জানিয়েছে। তবে সময় এখনও চূড়ান্ত হয়নি।

ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী খালেদুজ্জামান গুলশানের একটি কেন্দ্রে ভোট দেবেন। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেবেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কেন্দ্র এখনও জানা যায়নি। দলটির আরেক নেতা আখতার হোসেন রংপুরে তার বাড়ির পাশের একটি কেন্দ্রে ভোট দেবেন। হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা খিলগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দেবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সকাল ৮টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বরিশালের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleএক নজরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন (১৯৯১-২০২৪)
DeskNews

আরও খবর

এক নজরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন (১৯৯১-২০২৪)

February 12, 2026

নির্বাচন ২০২৬: নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের সামনে দেশের মানুষ

February 12, 2026

কানাডার হাইস্কুলে ‘নারী’ বন্দুকধারীর গুলি, নিহত ১০

February 11, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 12, 2026

এক নজরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন (১৯৯১-২০২৪)

• ১৯৯১ (৫ম সংসদ): বিজয়ী বিএনপি (১৪০ আসন) | প্রধান প্রতিদ্বন্দ্বী: আওয়ামী লীগ (৮৮ আসন)।…

নির্বাচন ২০২৬: নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের সামনে দেশের মানুষ

কানাডার হাইস্কুলে ‘নারী’ বন্দুকধারীর গুলি, নিহত ১০

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে আসছে বিশাল পরিবর্তন

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.