Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যুদ্ধ ও আলোচনা, দুটোর জন্যই প্রস্তুত: ট্রাম্পকে ইরান
অর্থনীতি

যুদ্ধ ও আলোচনা, দুটোর জন্যই প্রস্তুত: ট্রাম্পকে ইরান

DeskNewsBy DeskNewsJanuary 12, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশে যে অস্থিরতা চলছে তাকে প্রতিবাদ বিক্ষোভ বলা যায় না, এটি ‘সন্ত্রাসী যুদ্ধ’।

বিক্ষোভকারীদের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ নেওয়ার যে হুমকি দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও।”

দেশজুড়ে হওয়া বিক্ষোভকে ‘সহিংস ও রক্তক্ষয়ী বানানোই হয়েছে’ ট্রাম্পকে হস্তক্ষেপ করার অজুহাত দেওয়ার জন্য, সোমবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

আরাগচি বলেছেন, সপ্তাহান্তে সহিংসতা চরম আকার ধারণ করলেও ‘পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে’।

রোববার থেকে ইরানজুড়ে বিক্ষোভের মাত্রা ও তীব্রতা কমে এসেছে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট।

দেশজুড়ে ইন্টারনেট বন্ধ, স্টারলিংক স্যাটেলাইটের ব্যবহার নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের কারণে এমনটা হতে পারে বলে ধারণা করছে মার্কিন এ থিংক ট্যাঙ্ক।

সোমবারের ইরানের বেশ কয়েকটি শহরে সরকারের পক্ষে বড় বড় সমাবেশের খবর পাওয়া গেছে। তেহরানে সমাবেশে লাখো মানুষের উপস্থিতির খবর নিশ্চিত করেছেন আল জাজিরার প্রতিবেদক।

দেশজুড়ে এসব সমাবেশে অংশ নিতে ইরানি কর্মকর্তারা জনগণের প্রতি রোববার থেকেই আহ্বান জানিয়ে আসছিলেন। রক্তক্ষয়ী সহিংসতাকে প্রত্যাখ্যান করে এ ‘জাতীয় প্রতিরোধ শোভাযাত্রায়’ অংশ নিতে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও অনুরোধ জানিয়েছিলেন।

আরাগচি বলেছেন, ‘সন্ত্রাসী তৎপরতায় জড়িত গোষ্ঠীগুলো’ সরকারি ভবন, থানা ও ব্যবসা প্রতিষ্ঠানকে নিশানা বানিয়েছিল।

“যা হচ্ছে তা বিক্ষোভ নয়, এটি দেশের বিরুদ্ধে সন্ত্রাসী যুদ্ধ। বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর নির্বিচারে গুলি চালানোর আদেশ দেওয়া সন্ত্রাসী তৎপরতায় জড়িত গোষ্ঠীগুলোর পাঠানো অডিও বার্তার রেকর্ডিং ইরানি কর্তৃপক্ষের হাতে এসেছে,” বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, কর্তৃপক্ষ খুব দ্রুত ইরানজুড়ে ইন্টারনেট ফিরিয়ে দেবে। এ লক্ষ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সরকার কাজ করছে।

বিভিন্ন দেশের দূতাবাস ও সরকারি প্রতিষ্ঠানেও ইন্টারনেট সেবা পুনরায় চালু হবে, আশ্বাস দিয়েছেন তিনি।

আরাগচি বলেন, বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণ করা হচ্ছে এমন ফুটেজ ইরানের কাছে আছে। কর্তৃপক্ষ খুব শিগগির আটককৃতদের জবানবন্দিও প্রকাশ করবে।

কর্তৃপক্ষ রাস্তার ঘটনাগুলোর ওপর ‘নিবিড় নজর’ রাখছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি গোষ্ঠীগুলো ইরানের বিক্ষোভে ‘উসকানি ও মদদ’ দিয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলো দায়ীদের ‘খুঁজে বের করবে’, বলেছেন তিনি।

ট্রাম্পের ‘হম্বিতম্বি ও হুমকির’ জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ‘অহংকারীদের পতন অনিবার্য’ বলে মন্তব্য করেছেন।

ট্রাম্পের নাম না নিয়ে ফারসি ভাষায় তিনি লিখেছেন, “অহংকার ও ঔদ্ধত্য নিয়ে পুরো বিশ্বকে বিচার করতে বসা লোকটার জানা থাকা উচিত, ফারাও, নমরুদ, রেজা শাহ, মোহাম্মদ রেজা শাহ এবং তাদের মতো অত্যাচারী ও অহংকারী শাসকরা অহংকারের চূড়ায় থাকা অবস্থাতেই পতিত হয়েছেন, তার পতনও অনিবার্য।”

এদিকে ট্রাম্পের ‘সামরিক পদক্ষেপের’ হুমকির প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের বিরোধী।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleচীন সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী
Next Article আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে
DeskNews

আরও খবর

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

February 10, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির…

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.