Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

শীর্ষ নেতারা কোথায় দিচ্ছেন ভোট

এক নজরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন (১৯৯১-২০২৪)

নির্বাচন ২০২৬: নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের সামনে দেশের মানুষ

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, February 12
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » কানাডার হাইস্কুলে ‘নারী’ বন্দুকধারীর গুলি, নিহত ১০
আন্তর্জাতিক

কানাডার হাইস্কুলে ‘নারী’ বন্দুকধারীর গুলি, নিহত ১০

DeskNewsBy DeskNewsFebruary 11, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের এক হাইস্কুলে গুলিবর্ষণের এক ঘটনায় বন্দুকধারীসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবারের এ ঘটনা কানাডার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম প্রাণঘাতী নির্বিচার হতাহতের ঘটনা বলে জানিয়েছে রয়টার্স।

পুলিশ জানায়, প্রদেশেরটির উত্তরপূর্বাঞ্চলীয় টাম্বলার রিজ শহরে একজন বন্দুকধারী গুলিবর্ষণের ঘটনাটি ঘটিয়েছে। এই বন্দুকধারীকে ‘নারী’ বলে বর্ণনা করা হয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, টাম্বলার রিজের এক হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত আরও দুইজনকে একটি বাড়িতে পাওয়া গেছে। আর অপরজনকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণঘাতী নয় এমন আঘাত নিয়ে আরও ২৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ বলেছে, সন্দেহভাজন এক গুলিবর্ষণকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। সে সম্ভবত নিজের গুলিতেই নিহত হয়েছে।

এই ঘটনায় আর কেউ জড়িত নয় আর জনগণের জন্য চলমান কোনো হুমকি নেই বলে মনে করছে পুলিশ।

ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি সাংবাদিকদের বলেছেন, “আজ রাতের মতো রাত নিয়ে কিছু বলা কঠিন। যেন বাড়ির কাছে নয়, অন্য কোথাও ঘটনাটি ঘটেছে।”

রয়টার্স জানায়, পুলিশ গুলিবর্ষণকারীর বিষয়ে বিস্তারিত তেমন কিছু জানায়নি; শুধু বলেছে, এই ব্যক্তিকে একজন ‘নারী’ বলে বর্ণনা করা হয়েছে।

এমনটি হলে উত্তর আমেরিকায় হওয়া এক অস্বাভাবিক নির্বিচার গুলিবর্ষণের ঘটনা হবে এটি। এখানে এ ধরণের ঘটনা প্রায় সবসময় পুরুষরাই ঘটিয়ে থাকে।

পুলিশের এক সতর্ক বার্তায় সন্দেহভাজনকে ‘বাদামী চুলের পোশাক পরা নারী হিসেবে’ বর্ণনা করা হয়েছে।

পরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কেন ফ্লয়েড নিশ্চিত করে জানিয়েছেন, সতর্ক বার্তায় যেমনটি বর্ণনা করা হয়েছিল সেই ব্যক্তিকে স্কুলে মৃত অবস্থায় পাওয়া গেছে। হতাহতদের মধ্যে কতোজন শিশু, পুলিশ তা জানায়নি।

ব্রিটিশ কলম্বিয়ার উত্তরপূর্বাঞ্চলে রকি পর্বতের পাদদেশের প্রত্যন্ত শহর টাম্বলার রিজের লোকসংখ্যা প্রায় ২৪০০ জন। শহরটি ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১১৫৫ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের গ্রেড সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ১৬০ জন। এদের বয়স প্রায় ১২ থেকে ১৮ বছরের মধ্যে। সপ্তাহের বাকি দিনগুলোতে স্কুলটি বন্ধ থাকবে বলে স্কুল কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, শহরটি ছোট পুলিশ বাহিনী একটি ফোন পাওয়ার দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। এতে বেশ কিছু প্রাণ রক্ষা পেয়েছে বলে মনে করছেন তারা।

কানাডার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনাগুলোর মধ্যে টাম্বলার রিজ স্থান করে নিয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleগণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে আসছে বিশাল পরিবর্তন
Next Article নির্বাচন ২০২৬: নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের সামনে দেশের মানুষ
DeskNews

আরও খবর

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026

সিলেট সীমান্ত, প্রাণহানি, অপরাধ আর রাজনৈতিক নীরবতার অস্বস্থিকর বাস্তবতা

February 10, 2026

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩৬, আইএসের দায় স্বীকার

February 7, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

রয়টার্সের প্রতিবেদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দেশটিতে চীনের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব…

সিলেট সীমান্ত, প্রাণহানি, অপরাধ আর রাজনৈতিক নীরবতার অস্বস্থিকর বাস্তবতা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩৬, আইএসের দায় স্বীকার

ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.