Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণ কক্ষ চালু

ইরান যুদ্ধ কি শেষ হচ্ছে, একেকবার একেক কথা ট্রাম্পের

প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, March 10
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » মধ্যপ্রাচ্য পরিস্থিতি: প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণ কক্ষ চালু
মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণ কক্ষ চালু

DeskNewsBy DeskNewsMarch 10, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে বিরাজমান পরিস্থিতিতে ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার, ১০ মার্চ হতে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

এদিন সরকারের এক তথ্য বিবরণীতে এ বিষয়ে জানিয়ে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো বাংলাদেশি অভিবাসী কর্মী মন্ত্র্রণালয়ের হটলাইন নম্বর +৮৮০৯৬১০১০২০৩০-এ সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার পর দেশটি পাল্টা হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করেছে ইরান।

তাদের হামলায় সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

এ অবস্থায় প্রবাসী কর্মীদের জন্য দেশে নিয়ন্ত্রণ কক্ষ খুলল সরকার।

ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে এ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে, যেখানে কর্মকর্তা ও কর্মচারীরা তিন পালায় দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে অফিস আদেশে আরো বলা হয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব হেদায়েতুল ইসলাম মণ্ডল নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও অফিস আদেশে বলা হয়েছে, “আজ (মঙ্গলবার) থেকে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশের শ্রমকল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করবেন।”

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleইরান যুদ্ধ কি শেষ হচ্ছে, একেকবার একেক কথা ট্রাম্পের
DeskNews

আরও খবর

মুজতাবাকে সর্বোচ্চ নেতা বানিয়ে ‘শেষ পর্যন্ত লড়াইয়ের’ বার্তা দিল ইরান

March 9, 2026

এনআইডি ডেটাবেজে ডাক নাম রাখার প্রস্তাব

March 9, 2026

হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২

March 8, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক March 9, 2026

মুজতাবাকে সর্বোচ্চ নেতা বানিয়ে ‘শেষ পর্যন্ত লড়াইয়ের’ বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইরান তাদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি…

এনআইডি ডেটাবেজে ডাক নাম রাখার প্রস্তাব

হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২

প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের সীমায় বাংলাদেশ-ভারত: প্রণয় ভার্মা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.