ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে সরকার প্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে বৃহস্পতিবার। জুলাই সনদের সংস্কার প্রস্তাবের বিষয়ে নাগরিকদের অনুমোদন নিতে একই দিনে গণভোটও হবে।

