Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » আজকের মধ্যেই জুলাই সনদ নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি, আসছে গণভোট
বাংলাদেশ

আজকের মধ্যেই জুলাই সনদ নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি, আসছে গণভোট

DeskNewsBy DeskNewsOctober 8, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

আলোচিত জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে খোদ কমিশনের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, আজকালের মধ্যেই চূড়ান্ত নিস্পত্তি না হলে রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেতে পারে। অবশ্য জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজই চূড়ান্ত নিষ্পত্তির বিষয়ে আশার কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, গণভোটের দিকে আমাদের অগ্রগতি অনেক দূর এগিয়েছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সামনে অগ্রসর হবো।

বুধবার (৮ অক্টোবর) বিকাল সোয়া ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের পঞ্চম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী রিয়াজ বলেন, আগের বৈঠকে যে অগ্রগতি হয়েছে, আজ বাকি অংশ নিষ্পত্তি হবে। সে আশা আমরা করতেই পারি। যার মাধ্যমে নতুন পথরেখা তৈরি হবে। এর মধ্যে দলগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি প্রস্তাবনা এলে তা সরকারকে অবহিত করা হবে। ঐকমত্য হলে আজই আলোচনা শেষ হবে। 

এ বিষয়ে দ্রুত একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকারের কাছে হস্তান্তরের জন্য রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেন তিনি।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, গণভোটের বিষয়ে কমিশনকে যদি আরেকটু সুনির্দিষ্ট করে বলেন, তাহলে সুনির্দিষ্ট প্রস্তাবটি সরকারের অবগতির জন্য দেওয়া হবে। আপনাদের (রাজনৈতিক দলগুলো) অবহিত করেই সরকারকে দেবো। গণভোটের বিষয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কোন বিষয়গুলো রাখতে হবে, নোট অব ডিসেন্টগুলো বিবেচনায় নিতে হবে। যেসব দল নোট অব ডিসেন্ট দিয়েছেন—তারা তাদের অবস্থান থেকে দিয়েছেন। গণভোটে নোট অব ডিসেন্ট থাকার বিষয়ে আলাদাভাবে জনগণের মতামত নেওয়া যায় কিনা, সেটিও কমিশনকে ভাবতে হবে।

তিনি আরও বলেন, আমাদের বিবেচনায় নিতে হবে জনগণ যেন জেনেশুনে সম্মতি দিতে পারেন। কিছু দলের আপত্তি আছে, সেগুলো সনদে উল্লেখ করা আছে—কী কারণে তাদের আপত্তি রয়েছে। কমিশন গত কয়েক দিন থেকে বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে আসছে। আপনাদের থেকে ১০৬ অনুচ্ছেদের যে বিষয়টি সেটি এসেছে এখন আর সেটার প্রয়োজন নেই। কীভাবে সনদের স্পষ্ট রূপ দেওয়া যায়, এ ব্যাপারে বিশেষজ্ঞরা কাজ করছেন। আপনারাও বলেছেন, প্রয়োজন হলে আরও একদিন আলোচনা হতে পারে। তবে ১০ অক্টোবরের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবগুলো আমরা সরকারের কাছে দিতে চাই। আমরা আগামী ১৫-১৬ অক্টোবরের মধ্যে স্বাক্ষরের আয়োজনটা শেষ করতে চাই।

বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বাংলাদেশ (এলডিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

এরমধ্যে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সীমান্তের ওপারের শক্তির কারণেই জুলাই জাতীয় সনদ নিয়ে ঐকমত্য হচ্ছে না। এ বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। সংবিধান আদেশ বা অধ্যাদেশ যেভাবেই হোক বিষয়টি নিয়ে এক ধরনের সিদ্ধান্তে পৌঁছতে হবে।’

অন্যদিকে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জুলাই সনদের বিষয়ে আজকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে। তারমতে গত ৯ মাস এ নিয়ে এক ধরনের তামাশা চলছে। বিভিন্ন দল নিজেদের মতামত দেবে। এভাবে চলতে থাকলে কখনও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে না।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleআর কোনো ফেলানী’র ঝুলে থাকা মানব না, বিবিসিকে তারেক জিয়া
Next Article অধরাই থাকছে ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার
DeskNews

আরও খবর

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

February 10, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির…

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.