Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » পেকে উঠছে উপমহাদেশের ভূরাজনীতির বিষফোঁড়া
বাংলাদেশ

পেকে উঠছে উপমহাদেশের ভূরাজনীতির বিষফোঁড়া

DeskNewsBy DeskNewsOctober 6, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

উপমহাদেশীয় ভূরাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ (সোমবার) ঢাকা সফরে এসেছে। লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিবের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদলটি বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) আমন্ত্রণে ঢাকায় অবতরণ করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরের মূল লক্ষ্য ইসলামাবাদ ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক আরও জোরদার করা। প্রতিনিধিদলে পাকিস্তান নৌবাহিনীর একজন কমোডোর এবং একজন মেজর পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন রবিবার (৫ অক্টোবর) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া ডটকম’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য বাংলাদেশকে উন্মুক্ত করে দিয়েছে, যা ভারতের জন্য একটি বড় নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

এদিকে, এই সফরের কিছুদিন আগেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১৩ থেকে ১৬ অক্টোবর ভারতে অনুষ্ঠেয় দুটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্মেলন বাতিল করেন। ‘জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা প্রেরণকারী দেশগুলোর সেনাপ্রধানদের সম্মেলন’ এবং ‘সাউথ এশিয়া কাউন্টার টেররিজম কনফারেন্স ২০২৫’-এ তার পরিবর্তে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান অংশ নেবেন বলে জানানো হয়েছে।

সম্প্রতি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভিন্ন গুঞ্জন ছড়ায়। জামায়াতের একজন নেতার সাথে ভারতীয় সেনাপ্রধানের বৈঠকের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘রিউমারস্ক্যানার’ সেটিকে ‘ভুয়া’ হিসেবে শনাক্ত করে। এর পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বৈঠকের খবরও গণমাধ্যমে আলোচিত হয়েছে।

একই সময়ে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক পর্যায়েও চাপের মুখে রয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের ৭ জন সংসদ সদস্য ও আইনজীবী দেশটির সরকার এবং জাতিসংঘের কাছে ড. ইউনূসের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন ও আইনের অপব্যবহারের’ অভিযোগ এনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

লেখাটি মনজুরুল হক এর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleফিলিস্তিন পৌঁছানোর পথ থেকে যা জানালেন শহীদুল আলম
Next Article সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি, জানালেন প্রস্তুতির কথা
DeskNews

আরও খবর

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

March 28, 2026

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

March 28, 2026

২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটের ঘটনা গবেষণার জন্য গুরুত্বপূর্ণ দলিল: তারেক রহমান

March 27, 2026
Demo
আরও দেখুন
বাংলাদেশ March 28, 2026

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাতকে দুষ্কৃতি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।…

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটের ঘটনা গবেষণার জন্য গুরুত্বপূর্ণ দলিল: তারেক রহমান

বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদ্‌যাপন

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.