Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Friday, May 15
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » উড্ডয়নের আগে মদ্যপ পাইলট শনাক্ত, এয়ার ইন্ডিয়াকে কানাডার চিঠি
কানাডা

উড্ডয়নের আগে মদ্যপ পাইলট শনাক্ত, এয়ার ইন্ডিয়াকে কানাডার চিঠি

DeskNewsBy DeskNewsJanuary 5, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে মদ্যপ অবস্থায় বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

কানাডার পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রান্সপোর্ট কানাডা’ এই ঘটনাকে ‘গুরুতর বিষয়’ হিসেবে উল্লেখ করে এয়ার ইন্ডিয়াকে তদন্তের নির্দেশ দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২৩ ডিসেম্বর ভ্যাঙ্কুভার থেকে দিল্লিগামী এআই-১৮৬ ফ্লাইটের ওই পাইলটের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়ার পর তাকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়।

উড্ডয়নের আগে কানাডিয়ান পুলিশের পরিচালিত দুটি ব্রেথলাইজার টেস্টে ওই পাইলট ডিউটির জন্য ‘অনুপযুক্ত’ বলে প্রমাণিত হন। ভ্যাঙ্কুভার বিমানবন্দরের ডিউটি-ফ্রি দোকানের এক কর্মী ওই পাইলটের মুখে মদের গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে সতর্ক করলে এই পরীক্ষা চালানো হয়।

ট্রান্সপোর্ট কানাডা এয়ার ইন্ডিয়াকে পাঠানো চিঠিতে জানিয়েছে, অভিযুক্ত পাইলট এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

কানাডার নিয়ম অনুযায়ী, উড্ডয়নের ১২ ঘণ্টা আগে কোনো পাইলট বা ক্রু সদস্য মদ্যপান করতে পারেন না। ট্রান্সপোর্ট কানাডা আগামী ২৬ জানুয়ারির মধ্যে এয়ার ইন্ডিয়ার কাছে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে গৃহীত পদক্ষেপের বিস্তারিত জানতে চেয়েছে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, গত ২৩ ডিসেম্বরের ওই ফ্লাইটটি শেষ মুহূর্তে বিলম্বিত হয় এবং বিকল্প পাইলট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হয়। অভিযুক্ত পাইলটকে বর্তমানে উড্ডয়ন ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, “নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া জিরো-টলারেন্স নীতি অনুসরণ করে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন এয়ার ইন্ডিয়া তাদের নিরাপত্তা মান নিয়ে তীব্র সমালোচনার মুখে রয়েছে।

এর আগে গত বছরের ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে এয়ারলাইন্সটির কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে।

সম্প্রতি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়ার চারজন পাইলটকে শোকজ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ও সিস্টেম ডাউন থাকার খবর আগে থেকে জানা সত্ত্বেও তারা ফ্লাইট পরিচালনা করতে রাজি হয়েছিলেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleসঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল
Next Article আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
DeskNews

আরও খবর

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

May 2, 2026

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

April 27, 2026

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি

April 23, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক May 2, 2026

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হলেও গাজা ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার…

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি

সারাদেশে হাম-রুবেলার টিকাদান শুরু

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.