Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » মুস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ
ক্রিকেট

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ

DeskNewsBy DeskNewsJanuary 4, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া।

ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের নিয়মিত প্রতিনিধি মুস্তাফিজ। এই টুর্নামেন্টে এবার তার নবম মৌসুম হওয়ার কথা। বোর্ডের নির্দেশের পর কলকাতা নাইট রাইডার্স বিবৃতিতে জানায়, ভারতীয় বোর্ডের নির্দেশনার পর যথাযথ প্রক্রিয়া মেনে ও পরামর্শ করে এই পেসারকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত মাসে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে এই বাঁহাতি পেসারকে দলে নেয় কলকাতা। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যা আইপিএলে রেকর্ড পারিশ্রমিক।

গত কিছুদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে খবর উঠে আসছিল, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস নানা ঘটনার পর ভারতে ক্ষোভ দানা বাঁধছে। মুস্তাফিজের আইপিলে খেলতে দেওয়া নিয়েও নানা বিতর্ক চলছিল।

এর মধ্যেই ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্ত। কলকাতা দল চাইলে মুস্তাফিজের বদলি নিতে পারবে বলেও জানালেন বোর্ডের সচিব।

“সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে, সেসবের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে তাদের ক্রিকেটারদের একজন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে। বিসিসিআই এটাও জানিয়েছে যে, তারা যদি বদলি হিসেবে কোনো ক্রিকেটারকে নিতে চায়, তাদেরকে সেই সুযোগ দেবে বোর্ড।”

আরেক বার্তা সংস্থা পিটিআইকে সাইকিয়া বলেন, “বাংলাদেশে একজন হিন্দুকে হত্যা করা এবং সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের শঙ্কার প্রেক্ষিতে বিসিসিআইয়ের ওপর চাপ ক্রমেই বাড়ছিল বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়ে।”

২০২৪ সালে ৫ অগাস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন চলছে, সেটির প্রভাব ক্রিকেটে পড়েছে প্রবলভাবেই। গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের। সেই সিরিজ পরে পিছিয়ে যায়। এই বছরের অগাস্ট-সেপ্টেম্বরে সিরিজটি হওয়ার কথা। এবার মুস্তাফিজকে নিয়েও কঠোর সিদ্ধান্ত নিল বিসিসিআই।

আইপিএলে বাংলাদেশ থেকে শুধু মৃস্তাফিজই দল পেয়েছিলেন। তাসকিন আহমেদের নাম নিলামে উঠলেও আগ্রহী হয়নি কোনো দল। সাকিব আল হাসানসহ আরও বেশ কজনের নাম নিলামের প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি।

মুস্তাফিজ আইপিএল খেলছেন ২০১৬ সাল থেকে। অভিষেক আসরেই দারুণ বোলিং করে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ওভারপ্রতি সাতের কম রান দিয়ে ১৭ উইকেট নিয়ে সেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। এই পুরস্কারজয়ী একমাত্র বিদেশি ক্রিকেটার এখনও তিনিই। সব মিলিয়ে ৫ দলের হয়ে আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।

রাজনৈতিক টানাপোড়েনের জের ধরে আইপিএলের সেই প্রথম আসরের পর থেকে পাকিস্তানি ক্রিকেটারদেরকে আর নেওয়া হয় না এই টুর্নামেন্টে। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ আছে এক যুগের বেশি সময় ধরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী মাসে বাংলাদেশ দলের যাওয়ার কথা ভারতে। গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটিই কলকাতায়, আরেকটি মুম্বাইয়ে।

পাকিস্তান বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Article‘যথাযথ পরিবর্তন’ না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র
Next Article বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ
DeskNews

আরও খবর

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

March 27, 2026

দৌলতদিয়ায় বাস ডু‌বি: মৃতের সংখ্যা বেড়ে ২৬

March 26, 2026

আল-আকসায় ঈদের নামাজে আসা ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ

March 20, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক অর্থনীতি March 27, 2026

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে সম্ভাব্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক…

দৌলতদিয়ায় বাস ডু‌বি: মৃতের সংখ্যা বেড়ে ২৬

আল-আকসায় ঈদের নামাজে আসা ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ

দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.