Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
জাতীয়

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

DeskNewsBy DeskNewsFebruary 3, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার পরে দুই দফায় এ ভূমিকম্প অনুভূত হয় । দুটো ভূমিকম্পরেই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে দুই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ এবং ৫ দশমিক ২।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষেণ কেন্দ্রের সূত্র জানিয়েছে, দেশের অনেক স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, প্রথম দফায় বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট এক সেকেন্ডের সময় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। পরে ৯টা ৫১ মিনিটে আরেক দফা ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

প্রথম দফায় ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মিংডু বলে জানায় আবহাওয়া অফিস। ঢাকা থেকে এর দূরত্ব ৫২১ কিলোমিটার। পরের এলাকাটির দুরত্ব আবহাওয়া অফিস নির্ণয়ের চেষ্টা করছে।

ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আখতার প্রথম আলোকে বলেন, মিয়ানমারের যে এলাকায় ভূমিকম্প হয়েছে এটি বস্তুত ভূমিকম্প প্রবণ এলাকা। এটি সাবডাকশন জোনের মধ্যে পড়েছে। এর প্রভাব বাংলাদেশে ততটা হয় না।

দুটি প্লেটের সংযোগস্থলকে গবেষকেরা বলেন সাবডাকশন জোন। এর মানে, একটি প্লেটের নিচে যখন আরেকটি প্লেট তলিয়ে যায়। বাংলাদেশে এই সাবডাকশন জোন সিলেট থেকে কক্সবাজারের পাহাড়ি অঞ্চল পর্যন্ত বিস্তৃত।

হুমায়ুন আখতার বলেন, এই সাবডাকশন জোন ১৪শ কিলোমিটার বিস্তৃত। এর প্রস্থ প্রায় ৫০০ কিলোমিটার।

মঙ্গলবারই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায় ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানিয়েছে, আজ ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleনাম বদল হচ্ছে র‌্যাবের, নতুন নাম এসআইএফ
Next Article ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন হবে না
DeskNews

আরও খবর

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

March 28, 2026

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

March 28, 2026

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

March 27, 2026
Demo
আরও দেখুন
বাংলাদেশ March 28, 2026

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাতকে দুষ্কৃতি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।…

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

হরমুজ প্রণালিতে ‘টোলবুথ’: জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরানের নতুন কৌশল, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.