Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » রাজধানীর ‘৭৫ শতাংশ’ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’
জাতীয়

রাজধানীর ‘৭৫ শতাংশ’ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’

DeskNewsBy DeskNewsFebruary 3, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজধানীর তিন–চতুর্থাংশ ভোটকেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), যেগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায় ‘ঝুঁকিপূর্ণ’।

নির্বাচনে ডিএমপির আওতায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২ হাজার ১৩১টি। কেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’- এ দুই ক্যাটাগরিতে ফেলার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত হোসেন।

ডিএমপির এক কর্মকর্তা বলেন, “এলাকাভিত্তিক কেন্দ্রগুলো যাচাই করে ১ হাজার ৬১৬টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৫১৫টি কেন্দ্র ‘সাধারণ’। অর্থাৎ মোট কেন্দ্রের ৭৫ দশমিক ৮৩ শতাংশই ‘গুরুত্বপূর্ণ’।

এর মধ্যে ৩৭টি কেন্দ্রকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে নজরে রাখার কথা বলেন ওই কর্মকর্তা। কেন্দ্রগুলো ডিএমপির কোন কোন বিভাগে, সেটি বিস্তারিত বলেননি তিনি।

গত ১৯ জানুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার ৪২ হাজার ৭৬১টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ‘অধিক গুরুত্বপূর্ণ’ ও ‘গুরুত্বপূর্ণ’ মিলে ২৫ হাজার ৩৩২টি কেন্দ্র রয়েছে।

সেসময় ‘গুরুত্বপূর্ণ’ এর ব্যাখ্যায় কেন্দ্রগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ডিএমপির ওয়ারী বিভাগে মোট তিনটি নির্বাচনি এলাকা পড়েছে। এর মধ্যে ঢাকা-৪, ঢাকা-৫ ও ঢাকা-৬ এর আংশিক রয়েছে।

পুলিশের হিসাবে, ওয়ারী বিভাগে কেন্দ্র রয়েছে ৩২৭টি। তার মধ্যে ২৮০টি ‘গুরুত্বপূর্ণ’।

পাশে লালবাগ বিভাগে রয়েছে তিনটি নির্বাচনি এলাকা। এর মধ্যে ঢাকা-৬ আংশিক। অন্য দুটি হচ্ছে ৭ এবং ১০। এই তিনটি নির্বাচনি এলাকায় কেন্দ্র রয়েছে ২১৭টি, যার ১৫৫টিই ‘গুরুত্বপূর্ণ’, অর্থাৎ ‘ঝুঁকিপূর্ণ’।

নির্বাচনি এলাকা ঢাকা-৮ এর আংশিক এবং ৯ ও ১১ মিলে পুলিশের মতিঝিল বিভাগ। এই এলাকায় ভোট কেন্দ্র রয়েছে ২৮০টি। তার মধ্যে ২২৮টি ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঢাকা-১০ ও ঢাকা-১৩ আসন নিয়ে পুলিশের রমনা বিভাগ। সেইসঙ্গে ঢাকা-৮ এর আংশিকও রয়েছে। এই তিন নির্বাচনি এলাকায় ১৬৭টি কেন্দ্রের মধ্যে ১০৯টি পুলিশের চোখে ‘গুরুত্বপূর্ণ’।

সবচেয়ে বেশি নির্বাচনি এলাকা নিয়ে গঠিত পুলিশের তেজগাঁও বিভাগ। যেখানে ঢাকা-১০, ঢাকা-১৩ এবং ঢাকা-১৫ আসনের আংশিকসহ ঢাকা-১১ ও ঢাকা-১২ আসনের পুরোটা রয়েছে। এই এলাকায় ২৮৬টি কেন্দ্র রয়েছে যার ১৯৯টিই ‘গুরুত্বপূর্ণ’।

মিরপুর বিভাগের মধ্যে রয়েছে ঢাকা-১৫ আসনের আংশিক। সেইসঙ্গে ঢাকা-১৪, ঢাকা-১৬ ও ঢাকা-১৭ নির্বাচনি এলাকা রয়েছে মিরপুর বিভাগের মধ্যে। এই বিভাগে ভোটকেন্দ্র সবথেকে বেশি। সেখানে ৪৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩১টিকে পুলিশ ‘গুরুত্বপূর্ণ’ বিবেচনায় এনেছে। বাকি ১০৯টি ‘সাধারণের’ ঘরে রাখা হয়েছে।

পুলিশের গুলশান বিভাগে ঢাকা-১১, ঢাকা-১৭ ও ঢাকা-১৮ নির্বাচনি এলাকায় ভোটকেন্দ্র রয়েছে ২৪৯টি। এর মধ্যে পুলিশের ভাষায় ‘গুরুত্বপূর্ণ’ ১৭৮টি।

আর নির্বাচনি এলাকা ঢাকা-১৮ নিয়ে পুলিশের উত্তরা বিভাগ। এই বিভাগে ১৬৫টি ভোটকেন্দ্র রয়েছে। পুলিশের তালিকায় এই ১৬৫টির মধ্যে ১৩৬টিই ‘গুরুত্বপূর্ণ’।

রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয় করে ভোটকেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

“এর মধ্যে ভোট কেন্দ্রের অবস্থান, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু, ওই এলাকার ভোটাররা কী ধরনের, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কেমন- এ ধরনের বেশ কয়েকটি বিষয় বিবেচনা করে ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।”

এসব কেন্দ্রে অন্য কেন্দ্রের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়তি থাকবে। কড়া নজরদারির মধ্যে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleএনসিটি নিয়ে আন্দোলন: বন্দরের ১৫ জনকে বদলি
Next Article নাম বদল হচ্ছে র‌্যাবের, নতুন নাম এসআইএফ
DeskNews

আরও খবর

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

February 10, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির…

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.